সিলেট জেলা যুবলীগ সভাপতি শামিম আহমদের সুস্থতা কামনায় কোম্পানীগঞ্জ যুবলীগের দোয়া

Desk Desk

News

প্রকাশিত: ১:০২ পূর্বাহ্ণ, আগস্ট ৭, ২০২১

 

বাংলাদেশ আওয়ামী যুবলীগ সিলেট জেলা শাখার সভাপতি শামীম আহমদ’র (ভিপি শামিম) করোনা মুক্তি ও দীর্ঘ-সুস্থতা কামনায় কোম্পানীগঞ্জ যুবলীগের পক্ষ থেকে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

আজ শুক্রবার (০৬ আগস্ট) বাদ আসর উপজেলা থানা মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়। উপজেলা যুব লীগের যুগ্ম আহবায়ক আব্দুর রহমানের সভাপতিত্বে ও তেলিখাল ইউনিয়ন শাখা যুব লীগের সাধারণ সম্পাদক চান মিয়া মজনুর সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলাম পুর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশাহিদ আলী।১ নং ইসলাম পুর পশ্চিম ইউনিয়ন আওয়ামী যুব লীগের সহ সভাপতি আব্দুল মান্নান,২নং পূর্ব ইসলাম পুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সহ সভাপতি বেলাল আহমদ, ৩ নং তেলিখাল ইউনিয়ন আওয়ামী যুব লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহান উদ্দিন,যুবলীগ নেতা বুরহান উদ্দিন,সাহাব উদ্দিন,নাইম হোসেন,কামাল আহমদ। এ সময় জেলা আওয়ামী যুব লীগের সভাপতি শামিম আহমদের সুস্থতা কামনায় দোয়া ও মাহফিল পরিচালনা করেন থানা সদর জামে মসজিদের ইমাম মাওলানা আমিনুল ইসলাম।

(সি/স-০৭ আগস্ট-তা/ই)