করোনায় প্রাণহানি ২০ হাজার ২৫৫ জন শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ৯:৫৯ অপরাহ্ণ, জুলাই ২৯, ২০২১ দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ২৩৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ হাজার ২৫৫ জন। বৃহস্পতিবার (২৯ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ৫২ হাজার ২৮২ জনের। পরীক্ষার ভিত্তিতে নতুন রোগী ১৫ হাজার ২৭১ জন। ২৪ ঘণ্টার পরীক্ষায় শনাক্তের হার ২৯ দশমিক ২১ শতাংশ। এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ১২ লাখ ২৬ হাজার ২৫৩ জন। এতে আরও বলা হয়, ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ১৪ হাজার ৩৩৬ জন। মোট সুস্থ হয়েছে ১০ লাখ ৫০ হাজার ২২০ জন। গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়। গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়। (সি/স-২৯ জুলাই-তা/ই) Download News PhotoCard SHARES কভিড ১৯ বিষয়: