সিলেটে করোনায় মৃত্যুর মিছিল যেন দীর্ঘ হচ্ছে

Desk Desk

News

প্রকাশিত: ৫:৪০ অপরাহ্ণ, জুলাই ৩১, ২০২১

নিজস্ব প্রতিবেদক:-সিলেটে কিছুতেই থামানো যাচ্ছেনা করোনায় মৃত্যুর মিছিল। প্রতিদিনই বাড়ছে প্রাণহানির সংখ্যা। সেই সাথে বাড়ছে সংক্রমণ । গত ২৪ ঘন্টায় সিলেটে করোনায় সংক্রমিত হয়ে আরও ৯ জনের প্রাণহানি ঘটেছে। এই সময়ে আরও ৩৪০ জনের শরীরে করোনার ভাইরাস শনাক্ত হয়েছে।

শনিবার স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয়ের এসব তথ্য জানান।

স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদনে জানা যায়, শনিবার (৩১ জুলাই) গত ২৪ ঘণ্টায় সিলেট অঞ্চলে আরও ৯ জন মারা গেছেন। এদের মধ্যে সিলেট জেলায় ২ ও মৌলভীবাজার জেলায় ১ জন মারা গেছে । এছাড়াও এই ২৪ ঘণ্টায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ৬ জন মারা গেছেন করোনায়।

গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে নতুন করে ৩৪০ জনের শরীরে করোনার সংক্রমণ ধরা পড়েছে। এর মধ্যে সিলেট জেলার ১৭৩, সুনামগঞ্জের ৩২, হবিগঞ্জের ৪৪ ও মৌলভীবাজারের ৫৫ জন। এছাড়াও সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ৩৬ জনের শরীরে ধরা পড়েছে করোনাভাইরাস।

শুক্রবার সকাল ৮টা থেকে পরবর্তি ২৪ ঘন্টায় সিলেট বিভাগে করোনায় মারা যাওয়া ৯ জনকে নিয়ে সিলেট অঞ্চলে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৯৩ জনে। তারমধ্যে সিলেটে ৫৪০ জন, সুনামগঞ্জে ৪৯ জন, হবিগঞ্জে ৩০ ও মৌলভীবাজারে ৬০ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও এ পর্যন্ত সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ১৪ জন মারা গেছেন।সর্বমোট করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন ৩৯ হাজার ৪৫৬ জন। এর মধ্যে সিলেট জেলায় ২১ হাজার ৬৯৮, সুনামগঞ্জে ৪ হাজার ৬০৫, হবিগঞ্জে ৪ হাজার ৪৯৫ ও মৌলভীবাজারে ৫ হাজার ৪১৯ জন। এছাড়াও সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে বিভিন্ন সময়ে ভর্তি হওয়া ৩ হাজার ২৩৯ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়ে।

গত ২৪ ঘন্টায় সিলেটে ২১৮ জন করোনামুক্ত হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ্য রোগীর সংখ্যা এখন পর্যন্ত ৩০ হাজার ৫৩৮ জন।

বর্তমানে সিলেট অঞ্চলে ৪০৭ জন করোনা রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন বলে জানা যায়।

(সি/স-৩১ জুলাই-তা/ই)