কোম্পানীগঞ্জে শালিকাকে ধর্ষণ করতে গিয়ে দুলাভাই শ্রীঘরে শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ১২:৩৪ পূর্বাহ্ণ, আগস্ট ১, ২০২১ নিজস্ব প্রতিবেদক:-সিলেটের কোম্পানীগঞ্জে আপন শালিকাকে ধর্ষণ চেষ্টা মামলায় অভিযুক্ত দুলাভাই নুর আহমদকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। নুর আহমদ উপজেলার পুটামারা গ্রমের বাদশা মিয়া ওরফে স্বাধীনের ছেলে।বর্তমানে সে কালাইরাগ (আহমদাবাদ) গ্রাামে বসবাস করছে। শুক্রবার (৩০ জুলাই) রাতে পুলিশ অভিযান চালিয়ে কালাইরাগ (আহমদাবাদ) থেকে গ্র্রেপ্তার করে তাকে। গ্র্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম নজরুল জাহান কাজল। পুলিশ ও মামলার সংক্ষিপ্ত বিবরণ সূত্রে জানা যায়, কালাইরাগ গ্রামে ভিকটিমের নিজ বাড়িতে গত ২৯ জুলাই রাত ৯ টার সময় দাওয়াত খেতে আসে দুলাভাই নুর আহমদ।এ সময় সে ঘরের সবাইকে ‘অচেতনাশক’ চকলেট খাইয়ে ঘুম পাড়ায়।রাত গভীর হলে লম্পট নুর আহমদ কৌশলে সেই ঘরের দরজার কপাট খুলে ভিকটিমকে জোর করে ধর্ষণ করার চেষ্টা করে। জানা যায়,ধস্তাধস্তির এক পর্যায়ে দুলাভাইকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে শালিকা তার সম্ভ্রম রক্ষা করে। এরপর ধর্ষণে ব্যর্থ হয়ে লম্পট নুর আহমদ পালিয়ে যায়।এ ঘটনায় ভিকটিম নিজে বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে ধর্ষণ চেষ্টার অভিযোগ এনে শুক্রবার (৩০জুলাই) কোম্পানীগঞ্জ থানায় মামলা করে।মামলা নং ২৬। স্বেচ্ছাসেবকলীগ নেতা ফরিদ উদ্দিন জানান, লম্পট নুর আহমদ এর আগেও একটি শিশুর উপর পাশবিক নির্যাতন করেছিল।সে লম্পট না হলে নিজের শালির উপর কুনজর দিতে পারে! আমরা তার উপযুক্ত শাস্তি চাই। কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি কএম নজরুল জাহান কাজল জানান, লিখিত অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশি অভিযান চালানো হয়। অভিযুক্তকে ওই রাতেই গ্রেপ্তার করা হয়েছে। আসামীকে আদালতের মাধ্যমে সিলেট কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে। (সি/স-০১ আগস্ট-তা/ই) SHARES অপরাধ বিষয়: