কোম্পানীগঞ্জে মাদক সহ দুই ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিত: ৯:৩৭ অপরাহ্ণ, আগস্ট ৬, ২০২১

 

সিলকো ডেস্ক:-সিলেটের কোম্পানীগঞ্জ থানা পুলিশের অভিযানে ৩৬ বোতল অফিসার চয়েজ ভারতীয় মদ ও ৩ বোতল বিয়ার সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (৬ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) মজিবুর রহমানের নেতৃত্বে এসআই সুকোমল ভট্টাচার্য, এসআই এমরান ও সঙ্গীয় ফোর্স সহ উপজেলার টুকেরগাঁও গাউছিয়া মার্কেটের পিছন থেকে ইসলামপুর গ্রামের মৃত শুকুর আলীর পুত্র মাদক ব্যবসায়ী আহাদ আহমদ (৩১), গ্রেপ্তার ও মাদক উদ্ধার করা হয়।
অন্য দিকে রাত ১টায় ভোলাগঞ্জ আদর্শ গুচ্ছগ্রাম থেকে জনৈক আফতাব আলীর বসতঘর সংলগ্ন টিনের তৈরী রান্না ঘরে অভিযান পরিচালনা করে আসামী ইকবাল আহমদ (২০), পিতা আফতাব আলীকে ৩ বোতল ভারতীয় বিয়ারসহ গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে মজিবুর রহমান চৌধুরী জানান, নিয়মিত মাদক বিরোধী অভিযানের দ্বারা বাহিকতায় মাদক সহ দুই ব্যবসায়ীকে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।

(সি/স-০৬ আগস্ট-তা/ই)