সিলেট-৩ আসনের উপনির্বাচনে বিজয়ী হাবিবকে প্রবাসী কল্যাণ মন্ত্রীর অভিনন্দন Desk Desk News প্রকাশিত: ৯:৩৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০২১ সিলেট-৩ আসনের উপনির্বাচনে বিপুল ব্যবধানে জয় পাওয়া আওয়ামী লীগের প্রার্থী হাবিবুর রহমান হাবিবকে অভিনন্দন জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ, এমপি। একইসাথে তিনি হাবিবুর রহমান হাবিবকে সিলেট-৩ আসনের উপনির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়নকে দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সদ্য বিজয়ী হাবিবুর রহমান হাবিবকে এ অভিনন্দন জানিয়েছেন। মন্ত্রী আশা প্রকাশ করে বলেন,’ সিলেট-৩ আসনের উপনির্বাচনে বিজয়ী হাবিবুর রহমান হাবিব বঙ্গবন্ধুর আদর্শে এবং মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে কর্মের মাধ্যমে গণমানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবেন।এছাড়াও তিনি তাঁর নির্বাচনী এলাকার জনগণের আর্থসামাজিক উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা পালন করবেন।’ মন্ত্রী আরো বলেন, ‘আমি বিশ্বাস করি- হাবিবুর রহমান হাবিব বঙ্গবন্ধুর স্বপ্ন লালিত সোনার বাংলা তথা প্রধানমন্ত্রীর দক্ষ নেতৃত্বে সমৃদ্ধির অগ্রযাত্রায় উন্নত বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।’ বার্তা প্রেরক মোহাম্মদ রাশেদুজ্জামান মন্ত্রীর সহকারী একান্ত সচিব প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় SHARES জাতীয় বিষয়: