রেঞ্জ সেরা সিলেটের পুলিশ সুপার ফরিদ উদ্দিন শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ৬:৩৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০২১ সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হয়েছেন সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম।মাসিক মুল্যায়নের ভিত্তিতে জুলাই মাসের জন্য সিলেট বিভাগের চার জেলার মধ্যে তিনি শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হন। বৃহস্পতিবার বিকেলে বিষয়টি সিলেট প্রতিদিনকে নিশ্চিত করেন সিলেট জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার লুৎফুর রহমান। তিনি জানান, মাসিক মুল্যায়নের ভিত্তিতে জুলাই মাসের কার্যক্রমের জন্য সিলেট বিভাগের চার জেলার মধ্যে সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হয়েছেন। (সি/স-০৯ সেপ্টেম্বর-তা/ই) SHARES গণমাধ্যম বিষয়: