ছাতকের গাবুর গাঁও দারুল কোরআন দাখিল মাদ্রাসা পরিদর্শনে ইউ আর সি মোস্তফা আহমদ হাবিব

Desk Desk

News

প্রকাশিত: ৮:৩৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০২১

 

আব্দুস ছালাম শাকিল ছাতক থেকে:-
ছাতক উপজেলার বিভিন্ন স্কুল মাদ্রাসা পরিদর্শনে ইউ আর সি মোঃ মোস্তফা আহমদ হাবিব।

করোনা মহামারীর ফলে ৫৪৩ দিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায়। রবিবার এক যুগে গোটা বাংলাদেশে শিক্ষা প্রতিষ্ঠান চালু হয়েছে।তারি ন্যায় প্রথম দিনের প্রথম প্রহরে ছাতকের বিভিন্ন স্কুল মাদ্রাসা পরিদর্শনে ইন্সট্রাক্টর মোঃ মোস্তফা আহমদ হাবিব।

রবিবার দুপুরে ছাতকের উত্তর খুরমা ইউনিয়নের গাবুর গাও দারুল কোর আন দাখিল মাদ্রাসা ইন্সট্রাক্টর মোঃ মোস্তফা আহমদ হাবিব পরিদর্শনে আসেন।

মাদ্রাসা ছাত্র ছাত্রী, ক্লাস রুম, শিক্ষক সহ মাদ্রাসা পরিস্কার পরিচন্নতা, সাস্থ বিধি, সহ অত্র মাদ্রাসা পরিপূর্ণতা ও পরিপাটি দেখে এই পরিদর্শক প্রশংসা করেন মাদ্রাসাটির।

পরিদর্শক ইউ আর সি হাবিব ছাত্র ছাত্রী দের উদ্দেশ্য বলেন শিক্ষারমান উন্নতি করার পরামর্শ দেন। এবং সব সময়
স্বাস্থ্য বিধি মেনে চলার আহবান জানান।

এই সময় উপস্থিত ছিলেন গাবুর গাও দারুল কোরআন দাখিল মাদ্রাসার সুপার মাও কামরুজ্জামান তিনি বলেন মাদ্রাসার শিক্ষার্থীদের লেখা পড়া সহ শিক্ষার মান উন্নত করার লক্কে তিনি জোড়ালো ভূমিকা রেখে আসছেন আগামীতে তার এই ভুমিকা অব্যাহত থাকবে । এ সময় উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসা শিক্ষক গণ।

এ দিকে এই পরিদর্শক ইউ আর সি হাবিব অন্যান্য স্কুলের মধ্যে পরিদর্শন করেছেন। যথাক্রমে মুল্লেক পুর মডেল উচ্চ বিদ্যালয়।
বাউসা সরকারি প্রাথমিক বিদ্যালয়। চাইরচিড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। গাবুর গাও ইসলামিক কিন্ডার গার্ডেন স্কুল।

(সি/স-১২ সেপ্টেম্বর-তা/ই)