কোম্পানীগঞ্জে খুলেছে শিক্ষা প্রতিষ্টান উচ্ছ্বাসিত শিক্ষার্থীরা Desk Desk News প্রকাশিত: ১১:৫২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০২১ নিজস্ব প্রতিবেদক:-দীর্ঘ ৫৪৪ দিন পর পাঠ্যক্রম শুরূ হওয়ায় শিক্ষার্থীদের পদচারণায় প্রাণচাঞ্চল্য ফিরেছে সিলেটের কোম্পানীগঞ্জের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে। দীর্ঘদিন পর প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠানের প্রিয় প্রাঙ্গণে আসতে পেরে উচ্ছ¦াসিত শিক্ষার্থী ও শিক্ষকরা। করোনার কারণে এসব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষাদান কার্যক্রম বন্ধ ছিল গত বছরের ১৭ মার্চ থেকে। ফলে শিক্ষার্থীরা আসতে পারেনি তাদের প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠানে। সহপাঠীদের ছেড়ে দীর্ঘ দেড় বছর বাড়িতে কেটেছে একপ্রকার বন্দি অবস্থায়। দীর্ঘদিন পর আজ থেকে এসব শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম শুরূ হওয়ায় আবারও বিদ্যালয় প্রাঙ্গণে আসতে পেরে খুশি তারা। থানা সদর সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ইয়াকুব মোহাম্মদ জনি জানায়, স্কুল বন্ধ থাকায় অনলাইনে ক্লাস করেছি। কিন্তু সেটি তেমন প্রাণবন্ত ছিল না। বিদ্যালয়ে সশরীরে এসে প্রিয় শিক্ষক ও সহপাঠীদের সঙ্গে ক্লাস করতে পেরে যেন দেড় বছর আগের সেই স্বাদ ফিরে পেয়েছি। শহিদ স্মৃতি টুকের বাজার উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের খন্ডকালীন শিক্ষক সোহরাব আহমদ জানান, দীর্ঘদিন শিক্ষার্থী ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলো পরিণত হয়েছিল বিরাণভূমিতে। বিদ্যালয়ে শিক্ষার্থীরা ফিরে আসায় আবারও পাঠদান কার্যক্রম শুরু হয়েছে।শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে শিক্ষাপ্রতিষ্ঠান। করোনা পরিস্থিতিতে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় সরকারি নির্দেশনা অনুযায়ী সব রকম ব্যবস্থাগ্রহণ করেছে বলে জানালেন ওই প্রতিষ্ঠানপ্রধান শাহ মোহাম্মদ গোলাম নবী। শিক্ষার্থীদের করোনা সংক্রমণ থেকে রক্ষায় প্রত্যেক শিক্ষার্থীরা মাস্ক বাধ্যতামূলক ব্যবহার করনে কড়া নির্দেশনা দিয়েছেন সরকার। শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রথম দিন সকাল থেকেই উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেছে নির্বাহী কর্মকর্তা সুমন আচার্য। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বদিউজ্জামান আহমদ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জহিরূল হক। উল্লেখ্য, করোনা অতিমারীর জন্য গত বছরের ১৭ মার্চ থেকে বন্ধ করে দেওয়া হয় শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠদান কার্যক্রম। করোনা পরিস্থিতি কিছুটা কমে আসায় শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী আজ রোববার থেকে সারা দেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে শুরূ হয়েছে পাঠদান কার্যক্রম। (সি/স-১২ সেপ্টেম্বর-তা/ই) SHARES বিশ্ববিদ্যালয় বিষয়: