শপথ নিলেন এমপি হাবিবুর রহমান শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ১:০০ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০২১ গত ১২ সেপ্টেম্বর রবিবার বিকালে জাতীয় সংসদ ভবনে সিলেট ৩ আসনের এমপি হাবিবুর রহমান হাবিব এর শপথ গ্রহন অনুষ্ঠিত হয়।সিলেট-৩ দক্ষিন সুরমা,ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জের মানুষের প্রত্যক্ষ ভোটে ৪ সেপ্টেম্বর নির্বাচিত হয়ে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন। শপথ বাক্য পাঠ করান মহান জাতীয় সংসদের মাননীয় স্পীকার ড.শিরীন শারমিন চৌধুরী এম.পি।উপস্থিত ছিলেন চিপ হুইপ নুর আলম চৌধুরী লিটন এম.পি,হুইপ ইকবালুর রহিম এম.পি। সিলেট ৩ আসনের এমপি আল্লাহর নিকট শুকরিয়া আদায় করে এলাকাবাসী সবার কাছে দোয়া চেয়ে বলেন, আমার জন্য দোয়া করবেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমার উপর যে আস্থা ও বিশ্বাস রেখেছেন আমি যেন সেই আস্থা ও বিশ্বাস ধরে রেখে আমৃত্যু মানুষের কল্যানে কাজ করে যেতে পারি। (সি/স-১৩ সেপ্টেম্বর-তা/ই) Download News PhotoCard SHARES গণমাধ্যম বিষয়: