সাম্প্রদায়িকতার বিরুদ্ধে শান্তি ও সম্প্রিতি র্যালী পালন করেছে কোম্পানীগঞ্জ যুবলীগ শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ৪:৪৫ অপরাহ্ণ, অক্টোবর ১৯, ২০২১ নিজস্ব প্রতিবেদক:- দেশের বিভিন্ন স্থানে ‘সাম্প্রদায়িক সন্ত্রাসের’ বিরুদ্ধে সিলেটের কোম্পানীগঞ্জে সম্প্রীতি সমাবেশ ও শান্তির শোভাযাত্রা করেছে যুবলীগ। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলা যুবলীগের উদ্যোগে আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে এ সমাবেশ ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। সাব-রেজিস্ট্রারি মাঠ থেকে শান্তির শোভাযাত্রা বের হয়ে থানাবাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহিদ মিনারে গিয়ে শেষ হয়। পরে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। https://www.facebook.com/sylcosongbad/videos/195202876091635/ কর্মসূচিতে উপস্থিত ছিলেন নেতৃবৃন্দ উপজেলা যুব লীগের আহবায়ক হাজী আলা উদ্দিন, যুগ্ম আহবায়ক আব্দুর রহমান, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, উপজেলা যুব লীগের সদস্য সৈলেন চন্দ্র নাথ,জামান আহমদ জামাল, জাফর দেওয়ান,উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা ফরিদ আহমদ, সাংবাদিক তারিকুল ইসলাম,২ নং পূর্ব ইসলাম পুর ইউনিয়ন যুব লীগের সভাপতি আলিম উদ্দিন, সহ সভাপতি বিল্লাল আহমদ,৩ নং তেলিখাল ইউনিয়ন যুব লীগের সাধারণ সম্পাদক চান মিয়া মজনু, যুগ্ম সাধারণ সম্পাদক সাহান আহমদ,৫ নং উত্তর রণিখাই ইউনিয়ন শাখা যুব লীগের সভাপতি কুদ্দুছ মিয়া, সহ সভাপতি মিলাদ হোসেন রঞ্জু,সাধারণ সম্পাদক আব্দুল মজিদ,দপ্তর সম্পাদক লোকমান আহমদ,৬ নং দক্ষিণ রণিখাই ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি ও ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এখলাছুর রহমান,যুবলীগ নেতা কামরান আহমদ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান রানা সহ উপজেলা যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ নেতাকর্মীরাও কর্মসূচিতে উপস্থিত ছিলেন। সম্প্রীতি সমাবেশ থেকে সিলেটসহ সারাদেশে শান্তি বজায় রাখার আহবান জানানো হয়। এ সময় বক্তারা বলেন, বাংলাদেশ অসাম্প্রদায়িকতায় বিশ্বাস করে। এখানে সব ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছেন। কিন্তু কুচক্রীমহল সেই শান্তি বিনষ্ট করতে চায়। এদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। (সি/স-১৯ অক্টোবর-তা/ই) SHARES গণমাধ্যম বিষয়: