বঙ্গবন্ধু মহাসড়কে বাসের চাকায় পিষ্ট ছয় বছরে রিমা

প্রকাশিত: ৯:২৪ অপরাহ্ণ, অক্টোবর ৩১, ২০২১

নিজস্ব প্রতিবেদক:-সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ বঙ্গবন্ধু মহাসড়কের আদর্শগ্রাম নামক স্থানে বিআরটিসি বাসের ধাক্কায় রিমা খাতুন নামের ৬ বছরের এক শিশু নিহত হয়েছে।

রবিবার (৩১ অক্টোবর) বিকাল ৪টায় এই দুর্ঘটনা ঘটে। সে ছাতক উপজেলার সিমছাপুর গ্রামের মৃত সম্রাজ আলীর মেয়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট থেকে ভোলাগঞ্জ ১০ নম্বর গামী বিআরটিসি বাস বেপরোয়া গতিতে আসছিল। এমন সময় মেয়েটি রাস্তা পাড় হওয়ার জন্য পশ্চিম পাশ থেকে পূর্ব পাশে যেতে চাইলে রাস্তার মধ্যখানে বেপরোয়া গতির বিআরটিসি বাসের চাকায় পিষ্ট হয়। ঘাতক বাস আটক হলেও চালক পালিয়ে যায়।

কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) ফয়েজ আহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে সাথে সাথে সেখানে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

(সি/স-৩০ অক্টোবর-তা/ই)