কোম্পানীগঞ্জে ইউএনও সুমন আচার্যকে বিদায় সংবর্ধনা

Desk Desk

News

প্রকাশিত: ৭:৪০ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০২১

নিজস্ব প্রতিবেদক:-সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন আচার্যকে উপজেলা পরিষদের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। ইউএনও সুমন আচার্য কোম্পানীগঞ্জ থেকে বাংলাদেশ দূতাবাসের মরিশাস’র ১ম সচিব হিসাবে পদন্নোতি পাওয়ায় ওই সংবর্ধনার আয়োজন করা হয়।

সোমবার (৮ নভেম্বর) বিকাল ৪টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা চেয়ারম্যান শামীম আহমদের সভাপতিত্বে সিএ ফয়জুর রহমানের পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মুসা নাসের চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান লাল মিয়া, ওসি কেএম নজরুল, ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ জামাল উদ্দিন, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন, সাংবাদিক শাব্বির আহমদ।
সংবর্ধিত অতিথির বক্তব্য সুমন আচার্য বলেন, ভালো থাকুক কোম্পানীগঞ্জ উপজেলার প্রতিটি মানুষ। আমার কর্মজীবনে সেরা সঞ্চয় পেয়েছি আপনাদের ভালোবাসা। সরকারি চাকুরিজীবী হিসেবে বদলিজনিত কারণে কোনো জেলায় বা উপজেলায় স্থায়ী হওয়ার সুযোগ নেই প্রশাসনিক কর্মকর্তাদের। উপজেলায় কর্মরত অবস্থায় সহকর্মী, জনপ্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দের অনেক রকমের সহয়তা আমি পেয়েছি। খোলা চোখ দিয়ে সবকিছু দেখা যায় না। চোখের আড়ালেও অনেক কিছু থাকে। তবে নিজের অজান্তেও যদি কাউকে কষ্ট দিয়ে থাকি, কারো প্রতি অন্যায় করে থাকি তাহলে আমি ক্ষমাপ্রার্থী।
অনুষ্ঠানে বক্তৃতারা বলেন উপজেলা নির্বাহী কর্মকর্তার দরজা সত্যিকার অর্থেই উন্মুক্ত ছিলো সকলের জন্য। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কাছে তিনি একজন সজ্জন, পরোপকারি ব্যক্তি হিসেবে অল্প সময়ে পেয়েছেন পরিচিতি। সাংবাদিক, রাজনীতিবিদ, ব্যবসায়ীসহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে সেতু হিসেবে কাজ করেছেন। করোনার পরিস্থিতি বন্যা সহ যেকোন প্রাকৃতিক দুর্যোগে ব্যতিব্যস্ত হয়ে পড়তেন। কোম্পানীগঞ্জ বাসীর সকলের দোয়া ও ভালোবাসায় সুমন আচার্য একদিন দেশের সর্বোচ্চ কর্মকর্তা হিসাবে দেশের কল্যাণে কাজ করবেন বলে আশা ব্যক্ত করেন সবাই।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পাদক কর্মকর্তা শরিফুল আলম আইসিটি কর্মকর্তা নাঈম হাসান, শিক্ষা কর্মকর্তা জহিরুল হক, ডিজিএম সিরাজুল ইসলাম, কৃষি কর্মকর্তা আব্দুর রাজ্জাক, নির্বাচন কর্মকর্তা জিবুন্নাহার বেগম, প্রকল্প কর্মকর্তা শাহ আলম, পিআইও বিদ্যুৎ কান্তি দাস, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুহেল রানা, তারিকুল ইসলাম, আবিদুর রহমান, উপজেলা যুবলীগের আহ্বায়ক আলা উদ্দিন, সেচ্চাসেবক লীগের সভাপতি নাজিম উদ্দিন, উপজেলা আ’লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইফুল ইসলাম, পশ্চিম ইসলামপুর ইউপি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোসাহিদ আলী প্রমূখ।

(সি/স-০৮ নভেম্বর-তা/ই)