নিরপেক্ষ নির্বাচনে কঠোর আইনশৃঙ্খলা বাহিনী: এসপি ফরিদ উদ্দিন

Desk Desk

News

প্রকাশিত: ১১:২৬ অপরাহ্ণ, নভেম্বর ১০, ২০২১

নিজস্ব প্রতিবেদক:-সিলেট জেলা পুলিশ সুপার ফরিদ উদ্দিন বলছেন ইউনিয়ন পরিষদ নির্বাচন নিরপেক্ষ ও শান্তিপূর্ণ ভাবে শেষ করতে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। সিলেটের প্রতিটি ইউপিতে নিরপেক্ষ নির্বাচন হবে। কোথাও ত্রুটিপূর্ণ নির্বাচন হবে না বলে জানিয়েছেন তিনি।

বুধবার (১০ নভেম্বর) সকাল সাড়ে কোম্পানীগঞ্জ থানায় নির্বাচন কর্তব্যরত পুলিশ ও আনসার সদস্যদের ব্রিফিং দেওয়ার সময় এসব কথা বলেন এসপি ফরিদ উদ্দিন।
তিনি আরোও বলেন কোন প্রার্থী কিংবা সমর্থক যদি নির্বাচনী আচরণবিধি অমন্য করে শান্তিপূর্ণ নির্বাচনে আইনশৃঙ্খলার অবনতি করে তাদেরকে গ্রেপ্তার ও মামলা দেওয়া হবে বলে হুশিয়ার করেন। ইউপি নির্বাচন সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে প্রার্থী, সমর্থক, রাজনৈতিক ব্যক্তি ও সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
এসময় দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন এএসপি গোলাপগঞ্জ সার্কেল রাশেদুল ইসলাম, বিশেষ শাখা আমিনুল ইসলাম, গোয়াইঘাট সার্কেল প্রবাস কুমার সিংহ ও মোত্তাজুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ থানার ওসি কেএম নজরুল, ওসি (তদন্ত) ফয়েজ আহমদ, সেকেন্ড অফিসার সুকমল ভট্টাচার্য, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহেল রানা, সাংবাদিক তারিকুল ইসলাম প্রমূখ।