পাড়ুয়া আনোয়ারা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ’র এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত

Desk Desk

News

প্রকাশিত: ৯:১১ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০২১

 

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলাধীন ঐতিহ্যবাহী পাড়ুয়া আনোয়ারা উচ্চ বিদ্যালয় ও কলেজের ২০২১ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।মঙ্গলবার (৯ নভেম্বর) বিদ্যালয় হল রুমে ভারপ্রাপ্ত অধ্যক্ষ বসন্ত কুমার শর্ম্মার সভাপতিত্বে ও সিনিয়র সহকারী শিক্ষক মো: শফিকুল ইসলামের পরিচালনায় পবিত্র কুরআন তেলাওয়াত করেন ১০ম শ্রেণির ছাত্রী মাহফুজা আক্তার।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক মো: শফিকুল ইসলাম। বিদায়ী ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে মানপত্র পাঠ করে শুনান ১০ম শ্রেণির ছাত্রী রুকাইয়া আক্তার শোয়াইবা। বিদায়ী ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সুমাইয়া আক্তার ও শাহরিয়ার সুলতানা শাম্মী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবী প্রাক্তন পিটিএ কমিটির সভাপতি ও গভর্নিং বডির সদস্য জনাব মো: আব্দুন নুর।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গভর্নিং বডির সদস্য শফিক মিয়া, হারুন উর রশীদ, মদরিছ আলী, আব্দুল হেকিম,সহকারী অধ্যাপক ফয়জুল করিম, সিনিয়র সহকারী শিক্ষক মো:আমির উদ্দিন, পাড়ুয়া ফোরক্বানিয়া হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম হাফিজ মাছুম আহমদ, মাওলানা মাহমুদুল হাসান।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রভাষক আবু নাসের মো: খসরু, সিনিয়র শিক্ষক আমিনুর রহমান জসিম ও আব্দুল হামিদ, সহকারী শিক্ষক আব্দুল জলিল, মো:সৈয়দুজ্জামান, জালাল আহমদ, মতলুব হোসেন, জুবায়রা, এনামুল হক, মোস্তফা আহমদ, শরীফ জাকিয়া প্রমুখ। বিদায়ী শিক্ষার্থীদের ১০ম শ্রেণির ছাত্র -ছাত্রীরা উপহার প্রদান করে শুভেচ্ছা ও শুভকামনা জানান। পরীক্ষার্থীদের সফলতা ও সকলের কল্যাণ কামনায় মোনাজাত পরিচালনা করেন পাড়ুয়া বদিকোনা মসজিদের ইমাম ও খতীব মাওলানা ফজলুর রহমান।