বাসে যত আসন তত যাত্রী

Desk Desk

News

প্রকাশিত: ৯:৪৬ অপরাহ্ণ, জানুয়ারি ১৩, ২০২২

ফাইল ছবি

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক যাত্রী নিয়ে সড়কে চলবে বাস সরকার এমন সিদ্ধান্ত থেকে সরে এসেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী বাসে যত আসন তত যাত্রী পরিবহন করা হবে।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ।

তিনি জানান, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার আমাদেরকে বলেছেন, গণপরিবহন সংকট এড়াতে শনিবার থেকে বাসে যত আসন তত যাত্রী নিয়ে চলবে। তবে, বাড়ছে না ভাড়া।

এর আগে, গত সোমবার (১০ জানুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে ১৩ জানুয়ারি থেকে মোট আসনের অর্ধেক যাত্রী নিয়ে বাস চলাচলের নির্দেশনা দেওয়া হয়।

তিনি জানান, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার আমাদেরকে বলেছেন, গণপরিবহন সংকট এড়াতে শনিবার থেকে বাসে যত আসন তত যাত্রী নিয়ে চলবে। তবে, বাড়ছে না ভাড়া।

তিনি আরও বলেন, গণপরিবহনে যাত্রী, চালক, সুপারভাইজার/কন্ডাক্টর, হেল্পার-কাম-ক্লিনার এবং টিকিট বিক্রয় কেন্দ্রের দায়িত্বে নিয়োজিত ব্যক্তিদের মাস্ক পরিধান/ব্যবহার নিশ্চিত করতে হবে এবং তাদের জন্য প্রয়োজনীয় হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা রাখতে হবে।

সারিবদ্ধভাবে দাঁড়িয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে গণপরিবহনে যাত্রী ওঠা-নামা করার ব্যবস্থা করতে হবে। চালক ও সহকারীদের আবশ্যিকভাবে কোভিড-১৯ টিকা সনদধারী হতে হবে।