সংবাদ প্রচার করায় সাংবাদিককে মামলায় ফাসালেন বনবিট অফিসার Desk Desk News প্রকাশিত: ৬:৪২ অপরাহ্ণ, জানুয়ারি ১৭, ২০২২ নিজস্ব প্রতিবেদক সিলেটের গোয়াইনঘাট:-উপজেলার পূর্ব জাফলংয়ের সাবেক বিতর্কিত বনবিট কর্মকর্তা (জহিরুল ইসলামকে) নিয়ে ধারাবাহিক ভাবে বনবিভাগ নিয়ে বিভিন্ন অনিয়ম দূর্নীতিসহ চাঁদাবাজির নিউজ প্রকাশ করার পর , সরকারের উর্ধ্বতন কর্মকতা সঠিক ভাবে তদন্ত করে সত্যতা যাচাই হওয়ার পর, জাফলং থেকে তাকে অবশেষে প্রত্যাহার করা হয়েছে। এই ঘটনাটি প্রায় ৮মাস পূর্বের । কিন্তু আজ সোমবার হঠাৎ সেই বনবিট কর্মকর্তা (জহিরুল ইসলাম) গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলংয়ের দুই তরুণ সংবাদকর্মী ইব্রাহীম আলী,ও সাইদুল ইসলামের নামে বন মামলার (গাছ কেটে বিক্রি করার নামে মিথ্যা মামলার) নোটিশ পাঠিয়েছে সিলেটের আদালত থেকে। এসব মিথ্যা ও ষড়যন্ত্র মামলার নিন্দা ও প্রতিবাদ জানান এলাকাবাসী ও এলাকার বিভিন্ন সামাজিক সংগঠন এর নেতৃবৃন্দ। এলাকাবাসী জানাই সঠিক তদন্ত সাপেক্ষে প্রত্যক্ষ দোষীদের খুঁজে বের করে দৃষ্টান্ত মূলক শাস্তির ব্যবস্থা করার জন্য এলাকাবাসী, ও পরিশেষে দুই সংবাদকর্মী ইব্রাহীম আলী, সাইদুল ইসলাম, গোয়াইনঘাট উপজেলা প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন SHARES প্রচ্ছদ বিষয়: