শহিদবেদীতে শ্রদ্ধা জানালেন কোম্পানীগঞ্জ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের

Desk Desk

News

প্রকাশিত: ১২:২৯ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০২০

শহিদবেদীতে শ্রদ্ধা জানালেন কোম্পানীগঞ্জ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের

ষ্টাফ রিপোর্টারঃএকুশের প্রথম প্রহরে কোম্পানীগঞ্জ উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষাশহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কোম্পানীগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দ।

পূজা উদযাপন পরিষদের সভাপতি অখিল চন্দ্র বিশ্বাসের নেতৃত্বে বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে শহীদ মিনারের শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন আচার্য, সহকারী কমিশনার (ভূমি) অনুপমা দাস, কোম্পানীগঞ্জ ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি রুপক চন্দ্র দাস, সঞ্জয় সরকার, নিকেশ সরকার, সুজিত দাস প্রমুখ।