কোম্পানীগঞ্জে ভারতীয় মদ সহ একজন গ্রেফতার

প্রকাশিত: ১১:২৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০২২

 

নিজস্ব প্রতিবেদক:-সিলেটের কোম্পানীগঞ্জ টুকের বাজার থেকে ৭৮ বোতল ভারতীয় অফিসার চয়েজ মদ সহ সবুজ নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে থানা পুলিশ।

আজ শনিবার ২৬ ফেব্রুয়ারী রাত ২১ টা ১০ মিনিটের সময় টুকেরবাজার খেয়াঘাট থেকে তাকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী উপজেলার বুতুমারা নোয়াগাও গ্রামের মনছব মিয়ার পুত্র।

কোম্পানীগঞ্জ থানার এসআই শাহাবুদ্দিন নেতৃত্বে অভিযানিক দলে এএসআই অলিউল হাসান, এএসআই মোফাজ্জল হোসেন উপস্থিত ছিলেন। উদ্ধারকৃত মাদক মামলার আলামত হিসেবে জব্দ করা হয়। আটকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
মাদক উদ্ধারের বিষয়ে নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ কেএম নজরুল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মাদক সহ আটক করা হয়। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যহত থাকবে।