বিকল্প কর্মসংস্থান ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন কেন্দ্র রয়েছে: মন্ত্রী ইমরান আহমদ Desk Desk News প্রকাশিত: ৯:৪৪ অপরাহ্ণ, মার্চ ১, ২০২২ নিজস্ব প্রতিবেদক:- উপজেলা আওয়ামী লীগ ও ৬টি ইউনিয়নের আগামী কমিটি গঠন প্রসঙ্গে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেন, চেহেরা দেখে কাউকে নেতা বানাবেন না। যোগ্য ব্যাক্তিকেই নেতা বানাবেন। যোগ্য ব্যাক্তিরা দলের দুর্দিনে কাজে লাগে। উপজেলার প্রধান কর্মসংস্থান পাথর কোয়ারী খোলা প্রসঙ্গে তিনি বলেন, কোয়ারী খুললে গরীবদের উপকার হয়না। মধ্যস্বত্য ভোগীদের প্রতি ইঙ্গিত করে তিনি আরও বলেন, কোয়ারী খুললে কাদের উপকার হয় আপনারা সবাই জানেন। বিকল্প কর্মসংস্থান হিসেবে ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন কেন্দ্র রয়েছে সেখানে অনেক ক্ষুদ্র ব্যাবসায়ীর কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। মঙ্গলবার ০১ মার্চ বিকাল সারে ৪টার সময় ৫নং উত্তর রণিখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়জুর রহমানের দাবীর প্রেক্ষিতে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে কোয়ারী প্রসঙ্গে মন্ত্রী ইমরান আহমদ এই কথা গুলো বলেন। আরও পড়ুন https://www.facebook.com/249347416010226/posts/976090280002599/ ফয়জুর রহমান তাঁর বক্তব্যে বলেন, মাননীয় মন্ত্রী মহোদয় আমার নির্বাচনে সময় জেলা আওয়ামী লীগ নেতারা ভোটারদের কথা দিয়েছিলেন নৌকা ভোট দিলে উৎমা পাথর কোয়ারী খুলে দেওয়া হবে। ভোটাররা নৌকায় ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছেন এখন আমাদের ওয়াদা পূরনের সময়। দয়া করে কোয়ারী খুলে দেওয়ার ব্যাবস্থা করে এলাকার বেকারত্ব সমস্যা সমাধান করার ব্যবস্থা করে দেন। আরও পড়ুন https://sylcosongbad.com/news/details/%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9a%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a0/11776/ উল্লেখ্য গত ০৬ নভেম্বর ৫নং উত্তর রণিখাই ইউনিয়ন পরিষদে নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতিক প্রাপ্ত ফয়জুর রহমান মাস্টারের নির্বাচনী জনসভায় সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান উৎমা পাথর কোয়ারী খুলে দেওয়ার আস্বাস দিয়েছিলেন। সেই জনসভায় এডভোকেট নাসির উদ্দিন খান বলেছিলেন, ফয়জুর রহমানের নির্বাচনী জনসভায় না আসলে বুজতে পারতাম না এলাকায় হাজারো শ্রমিক বেকার জীবনযাপন করছে। ইউপি নির্বাচনে যদি নৌকা প্রার্থী ফয়জুর রহমান জয়ী হয় ইনশাআল্লাহ জননেত্রী শেখ হাসিনার কাছে দাবী (পাথর কোয়ারী খুলে দিতে) রাখবো। নৌকা জয়ী হলে উত্তর রণিখাইয়ে শ্রম-সমস্যা থাকবেনা। এলাকায় আর কেউ বেকার থাকবেনা। বেকার সমস্যা লাগব হবে। SHARES প্রচ্ছদ বিষয়: