কোম্পানীগঞ্জে ইউপি নির্বাচনে নৌকার ভরাডুবির কারণ খোঁজলেন এড. নাসির উদ্দিন

Desk Desk

News

প্রকাশিত: ১১:৪৭ অপরাহ্ণ, মার্চ ১, ২০২২

 

নিজস্ব প্রতিবেদক:- উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে বাংলাদেশ আওয়ামী লীগের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের মেয়াদোত্তীর্ণ কমিটি গঠনের উদ্যোগ নেয়া। যেসব ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে অঙ্গ ও সহযোগী সংগঠনের কমিটি নেই সেখানে নতুন কমিটি গঠন করা। যারা যোগ্য তাদেরকেই যেন কমিটি স্থান দেওয়া হয়। দুই ধাপে অনুষ্ঠিত গত ইউপি নির্বাচনে উপজেলার ৬টি ইউনিয়নের চেয়ারম্যান পদে মধ্যে মাত্র ২টিতে নৌকা প্রতিকে জয় হয়েছে।অন্য ৪টিতে নৌকার ভরাডুবি হয়েছে। নৌকা ভরাডুবির একমাত্র কারণ স্থানীয় আওয়ামী লীগের অধিকাংশ নেতাকর্মী নৌকার বিপক্ষে অবস্থান নিয়েছে। যারা নৌকার বিপক্ষে অবস্থান নিয়েছিল তারা জননেত্রী শেখ হাসিনার সিদ্ধান্ত ও পছন্দের প্রার্থীকে ডুবিয়েছে। যারা দল ও নেত্রীর সিদ্ধান্তকে অগ্রাহ্য করে বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করেছে তাদের সবার তালিকা আমার কাছে আছে। কোন কোন ওয়ার্ডে আওয়ামী লীগ প্রার্থী কত ভোট পেয়েছে তার হিসেব পর্যন্ত আমার কাছে আছে। আওয়ামী লীগের কমিটিতে থেকেও যারা নৌকাকে ডুবিয়েছে তাদেরকে বাছাই করে বাদ দিয়ে তারপর আগামী কমিটি পুনঃঘটন করবেন আশা করি।
আগামী সংসদ নির্বাচনের আগে আওয়ামী লীগকে সুসংগঠিত ভাবে গড়ে তুলতে হবে। সেই লক্ষে আগামী কোরবানির ঈদের আগেই উপজেলার প্রতিটি ওয়ার্ডে সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠন করতে হবে। পর্যায়ক্রমে ইউনিয়ন ও উপজেলা কমিটিও গঠন হবে।

মঙ্গলবার ০১ মার্চ বিকাল ৩ টার সময় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান বক্তা হিসেবে তিনি এই কথা গুলো বলেন।

উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত্বব্য বর্ধিত সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী আমজদ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আফতাব আলী কালা মিয়া ও অখিল চন্দ্র বিশ্বাস এর যৌথ সঞ্চালনায় অতিথি হিসেবে উদ্বোধনী বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শফিকুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক দায়িত্ব প্রাপ্ত নেতা সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট শাহ ফরিদ আহমদ।

সভায় কোম্পানীগঞ্জ উপজেলার ৬টি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের নিজ নিজ ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক লিখিত প্রতিবেদন উপস্থাপন করেন। এছাড়াও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে লিখিত সাংগঠনিক রিপোর্ট উপস্থাপন করা হয়।

সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও সনাতন ধর্মের পবিত্র গীতা পাঠের মাধ্যমে সভার কাজ শুরু হয়। সভায় মারা যাওয়া কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের স্মরণে শোক প্রকাশ করা হয়।

 

আরও পড়ুন

https://www.facebook.com/249347416010226/posts/976031280008499/

 

সভায় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন
সিলেট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মোহাম্মদ আলী দুলাল, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মাহফুজুর রহমান, আইন সম্পাদক এড. আজমল আলী, তথ্য ও গবেষণা সম্পাদক মো: মবশ্বির আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক এডভোকেট মোহাম্মদ আব্বাছ উদ্দিন, উপ-দফতর সম্পাদক মো: মজির উদ্দিন, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য গোলাপ মিয়া, ডাঃ নাজরা আহমদ চৌধুরী, ৫নং উত্তর রণিখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফয়জুর রহমান, ৬নং দক্ষিণ রণিখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ইকবাল হোসেন ইমাদ, জেলা স্বেচ্ছাসেবকলীগের কৃষি বিষয়ক সম্পাদক ইমরান জাকির, জনশক্তি ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ইকবাল হোসেন সহ প্রমুখ। এছাড়াও বর্ধিত সভায় কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকবৃন্দ, ৬টি ইউনিয়নের ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকবৃন্দ ও বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।