কোম্পানীগঞ্জের বর্ণীতে পানিতে ডুবে কিশোরের মৃত্যু Desk Desk News প্রকাশিত: ৭:১৬ অপরাহ্ণ, মার্চ ৪, ২০২২ সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বর্ণি কান্দিবাড়ি গ্রামে মাছ ধরতে গিয়ে জাকারিয়া (১৬) নামের নবম শ্রেণির এক শিক্ষার্থী মারা যান। নিহত কিশোর বর্ণি কান্দিবাড়ি গ্রামের ফারুক মিয়ার ছেলে। শুক্রবার ০৪ মার্চ দুপুর ১২ টার সময় নিহত কিশোর তার বাড়ির পাশে একটি বদ্ধ জলাশয়ে বন্ধুদের সাথে মাছ ধরতে গেলে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুজির পর কোন খোঁজ না পেয়ে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল দুপুর ৩টার সময় এসে নিখোঁজের লাশ উদ্ধার করেন। লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ কেএম নজরুল। এ ব্যাপারে কোম্পানীগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরর প্রস্তুতি চলছে। SHARES প্রচ্ছদ বিষয়: