দোয়ারাবাজারে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

Desk Desk

News

প্রকাশিত: ৩:৫২ অপরাহ্ণ, মার্চ ১০, ২০২২

দোয়ারাবাজার প্রতিনিধি:-দুর্যোগ ঝুঁকি হ্রাস পূর্ব প্রস্তুতি টেকসই উন্নয়নে আনবে গতি ”এই প্রতিপ্রাদ্যকে সামনে রেখে

সুনামগঞ্জের দোয়ারাবাজারে দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (১০ মার্চ) সকাল ১১ টায় দোয়ারাবাজার দুর্যোগ ব্যবস্থাপনা, ত্রাণ মন্ত্রণালয় ও উপজেলা প্রশাসনের আয়োজনে থানার মাঠে র‍্যালি, ভূমিকম্প, অগ্নিকান্ড বিষয়ক মহড়া ও পরে উপজেলা পরিষদ হল রোমে উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাংশু কুমার সিংহের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান আল তানভীর আশরাফী চৌধুরী বাবু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) ফয়সল আহমদ, দোয়ারাবাজার উপজেলা আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক আব্দুল খালেক, মাধ্যমিক শিক্ষা অফিসার আজাদুর রহমান ভুইয়া, থানার অফিসার ইনচার্জ দেবদুলাল ধর, উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা আম্বিয়া আহমদ, শিক্ষা অফিসার পঞ্চানন কুমার সানা, ফায়ার সার্ভিস ষ্টেশন অফিসার ভারপ্রাপ্ত মো. ফয়সল আহমদ, ফিল্ড লিডার মো. নুরুল ইসলাম প্রমুখ। এছাড়াও ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স এর উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।