পাড়ুয়া বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযানে তিন প্রতিষ্ঠানকে জরিমানা Desk Desk News প্রকাশিত: ৮:২৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০২০ পাড়ুয়া বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযানে তিন প্রতিষ্ঠানকে জরিমানা সিলকো ডেস্কঃ-সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পাড়ুয়া বাজারের তিনটি প্রতিষ্ঠানকে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য পণ্য প্রস্তুত ও মেয়াদউত্তীর্ণ পণ্য বাজারজাত করার কারনে ভ্রাম্যমাণ আদালত কর্তৃক অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। বুধবার (২৬ ফেব্রুয়ারী) দুপুর ০২ টার সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনুপমা দাসের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনাকালিত হয়।অভিযানকালে ভাই ভাই বেকারীকে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুত করার দায়ে ৩০ হাজার,একটি হোটেলে অপরিচ্ছন পরিবেশে খাদ্য রাখায় ৫ হাজার এবং একটি মনিহারী দোকানে মেয়াদউত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। SHARES জেলা/উপজেলা বিষয়: