ইউপি নির্বাচন প্রসঙ্গে আজ কোম্পানীগঞ্জ আওয়ামী লীগের বর্ধিত সভা

Desk Desk

News

প্রকাশিত: ৮:৩৭ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২০, ২০২১

 

দশম ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ষষ্ঠ ধাপের নির্বাচনী তফসিল ঘোষণার পরপরই কোম্পানীগঞ্জের ইসলামপুর পশ্চিম ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে মনোনয়ন প্রত্যাশীরা নড়েচড়ে বসেছেন। আগামী ৩১ জানুয়ারী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইসলামপুর পশ্চিম ইউনিয়নে ইতিমধ্যে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা শুরু করেছেন দৌড়ঝাঁপ।

ইউপি নির্বাচনকে সামনে রেখে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীরা বিভিন্ন কৌশলে তাদের প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। আবার দলীয় মনোনয়ন পেতে জেলা, উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতাদের কাছে জোর লবিংও চালিয়ে যাচ্ছেন। পাড়া-মহল্লায় করছেন ছোটখাটো মতবিনিময় সভা।

 

উপজেলা সদর, গুরুত্বপূর্ণ বানিজ্যিক কেন্দ্র ভোলাগঞ্জ শুল্ক স্টেশন,বানিজ্যিক হাট টুকের বাজার ও খনিজ পাথর অধ্যুশিত শাহ আরফিন টিলা নিয়ে গঠিত ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের সিংহাসন ও ক্ষমতাসীন আওয়ামী লীগের সমর্থন পেতে ইতোমধ্যে দলীয় হাই কমান্ডের নজর কাড়তে চেষ্টা শুরু করেছে একাধিক প্রার্থী । এখন পর্যন্ত নৌকার টিকেট পেতে বর্তমান চেয়ারম্যান শাহ জামাল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল ওয়াদুদ, সংস্কৃতি বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি বিলাল আহমদ, সহ সভাপতি মজনু মিয়া মরিয়া হয়ে উঠে পরে লেগেছেন।

এছাড়াও আওয়ামী লীগ নেতা আব্দুল জলিল প্রার্থী হতে পারে বলে গুঞ্জন শুনা যাচ্ছে।

গত নির্বাচনে নৌকার টিকেটে জয়ী শাহ জামাল উদ্দিনের বিপক্ষে নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হয়ে দ্বিতীয় অবস্থানে থাকা মজনু মিয়া এবারের নির্বাচন অনেকটা শক্তিশালী অবস্থানে রয়েছে। নতুন মুখ হিসেবে ফরহাদ হোসেন নৌকার টিকেট পেলে চমক দেখাতে পারেন বলে অনেক তৃণমূল আওয়ামী নেতাকর্মী জানান। তবে সবার মাথা ব্যাথার একমাত্র কারন শাহ জামাল উদ্দিন। ৯ম ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের সমর্থন নিয়ে উপজেলার একমাত্র নৌকা বিজয়ী চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন শাহ জামাল উদ্দিন। কেন্দ্রের আস্থা এবং দলীয় কোন্দল না থাকলে শাহ জামাল উদ্দিনেই শেষ ভরষা রাখতে পারে সাধারণ ভোটাররা। এতসব জল্পনা কল্পনার অবসান হবে আওয়ামী লীগের হাইকমান্ডের সবুজ সংকতের উপর। দলীয় মনোনয়ন ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা হতে যাচ্ছে আগামীকাল। আগামীকালের বর্ধিত সভার পরপরই আওয়ামী লীগের নির্বাচনী ঢামাঢোল শুরু হতে যাচ্ছে প্রাথমিকভাবে আচ করা যাচ্ছে।

দলীয় যোগ্য প্রার্থী বাছাইয়ে পূর্ব প্রস্তুতি হিসেবে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকাবেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সফিকুর রহমান চৌধুরী ও প্রধান বক্তা হিসেবে থাকবেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দীন খান।

দুপুর ২টায় অনুষ্ঠিত হবে এই বর্ধিত সভা।