সিলেটের এমসি কলেজে শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রকাশিত: ৫:৪৫ অপরাহ্ণ, মে ২৫, ২০২২

সিলেটের মুরারী চাঁদ (এমসি) কলেজের ছাত্রী হোস্টেল থেকে এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৫মে) সকাল ৮ টায় নগরের টিলাগড় এলাকার কলেজের নতুন ছাত্রী হোস্টেলের চার তলার একটি কক্ষ থেকে স্মৃতি রানি দাস নামের ওই ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

স্মৃতি এমসি কলেজের ইংরেজি প্রথম বর্ষের শিক্ষার্থী। তার বাড়ি কিশোরগঞ্জের অষ্টগ্রামে।

এমসি কলেজের অধ্যক্ষ অধ্যাপক সালেহ আহমদ বলেন, সকালে অন্যান্য ছাত্রীরা স্মৃতির ঝুলন্ত লাশ দেখতে পান। পরে পুলিশকে বিষয়টি জানানো হয়। ওই শিক্ষার্থীর অভিভাবকদের খবর দেয়া হয়েছে।

পুলিশ জানায়, স্মৃতি আত্মহত্যা করেছেন বলে ধারনা করা হচ্ছে। তিনি ছাত্রাবাসের ৩য় তলার একটি কক্ষে থাকতেন। ৪র্থ তলার একটি খালি কক্ষে তার মরদেহ পাওয়া যায়। গত রাতেই এ ঘটনা ঘটতে পারে।

এ ব্যাপারে শাহপরান থানার ওসি সৈয়দ আনিসুর রহমানবলেন, আমরা ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক সকাল সাড়ে সাতটায় আমার পুলিশ সদস্যরা হোস্টেলে যায়।পরবর্তীতে আমি ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করি। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী হাসপাতালের মর্গে প্রেরন করেছে।

তিনি জানান, কী কারণে এই ঘটনা ঘটেছে, তা এখনই বলা যাচ্ছে না। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।