জৈন্তাপুরে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে থানা পুলিশ’র ত্রাণ বিতরণ

প্রকাশিত: ৭:১৫ অপরাহ্ণ, মে ৩১, ২০২২

জৈন্তাপুর প্রতিনিধি:সিলেটের জৈন্তাপুর উপজেলায় দেশের শীর্ষ শিল্প প্রতিষ্টান বসুন্ধরা গ্রুপের পক্ষে থেকে জৈন্তাপুর মডেল থানা পুলিশের সার্বিক সহযোগিতায় উপজেলার ৬টি ইউনিয়নের নিমাঞ্চলের বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ৬শত প্যাকেট ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার(৩১ মে) বেলা ১ টায় উপজেলার চিকনাগুল ইউনিয়নের নিমাঞ্চলে অকাল বন্যায় ক্ষতিগ্রস্ত ১শত পরিবারের মানুষের মধ্যে ত্রাণ সহায়তা বিতরণ করে থানা পুলিশের ইউনিয়ন ভিত্তিক টিম।

ত্রাণ সামগ্রী বিতরণকালে উপিস্থিত ছিলেন- থানা পুলিশের সাব ইন্সপেক্টর সাহিদ মিয়া,এএসআই আবু সুফিয়ান,ইউপি সদস্য মুজিবুর রহমান, নজরুল ইসলাম, সাংবাদিক জাহিদুল ইসলাম,যুবলীগ নেতা সাহাব উদ্দিন,মামুন হেসেন জাকারিয়া প্রমূখ।