কোম্পানীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী নিহত Desk Desk News প্রকাশিত: ২:৪৬ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০২২ কোম্পানীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী নিহত সিলেটের কোম্পানীগঞ্জে জমিতে ছিড়ে পরে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে ফরহাদ হোসেন (১১) নামের শিশু মারা যান। নিহত ফরহাদ উপজেলার খাগাইল গ্রামের আরজু মিয়ার ছেলে। নিহত শিশুটি স্থানীয় খাগাইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী ছিলেন। বিদ্যালয় থেকে বাড়িতে ফেরার সময় জমিতে ছিড়ে পরে থাকা বিদ্যুৎয়ের তারে জড়িয়ে গঠনাস্থলেই নিহত হন। সূত্রে জানা যায়, বিদ্যালয় ছুটির পর সহপাঠিদের সাথে বাড়িতে ফিরছিলেন ফরহাদ। এ সময় ধানিজমির পাশে বিদ্যুৎয়ের ছেড়া তারে জড়িয়ে ফরহাদের শরীর ঝলসে যায়। নিহতের লাশ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে SHARES গণমাধ্যম বিষয়: