কোম্পানীগঞ্জে হাতকড়া সহ আসামি ছিনতাই, তিন ঘন্টা পর থানায় সারেন্ডার 

Desk Desk

News

প্রকাশিত: ১০:৪৬ অপরাহ্ণ, মার্চ ২৫, ২০২৬

সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার করে নিয়ে থানায় ফিরছিল পুলিশ। খবর পেয়ে পথরোধ করে হাতকড়া সহ আসামিকে ছিনিয়ে নিলেন বিএনপি নেতা। সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার নতুন মেঘারগাঁও গ্রামের রহিমার বাজার নামক স্থানে এ ঘটনা ঘটে। আসামি আলী হোসেন (৪০) নতুন মেঘারগাও গ্রামের মৃত সুরুজ আলীর পুত্র। খবর কোম্পানীগঞ্জ থানা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌছে হামলার সহযোগীয় হিসেবে তাজুল ইসলামের মেয়ে খাদিজা ও সুমাইয়া, হাবিবুল্লাহর মেয়ে হাজেরা ও আমির মিয়ার ছেলে মানিক মিয়াকে আটক থানা নিয়ে আসে। পরবর্তিতে এলাকাবাসী আসামি আলী হোসেনকে থানায় সারেন্ডারের পরামর্শ দিলে সে হাতকড়া সহ থানায় হাজির হয়। সারেন্ডারের বিষয়টি নিশ্চিত করেন কোম্পানীগঞ্জ থানার অপারেশন অফিসার জগত দাশ।

কোম্পানীগঞ্জে হাতকড়া সহ আসামি ছিনতাই, তিন ঘন্টা পর থানায় সারেন্ডার 

ছবি: বিএনপি নেতা তাজুল ইসলাম তাজু।

প্রত্যক্ষদর্শী কামাল উদ্দিন জানান, আলী হোসেন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টের আসামি ছিল। বুধবার (২৫ মার্চ) সন্ধ্যা সাতটায় ঢালা নদীর পাশ থেকে জুয়া খেলারত অবস্থায় পুলিশ তাকে গ্রেফতার করেন। গ্রেফতার করে নিয়ে যাওয়ার সময় রহিমা বাজার নামক স্থানে যাওয়ার পর তাজুল ইসলামের অর্ডারে ১৬/১৭ জন বিএনপি নেতা পুলিশের উপর আক্রমণ করে আসামিকে ছিনিয়ে মিয়ে যায়।

তাজুল ইসলাম তাজু পূর্ব ইসলামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা কমিটির কার্যনির্বাহী কমিটির সদস্য।

একাধিক প্রত্যক্ষদর্শী জানান, আসামি ছিনিয়ে নেওয়ার সময় পুলিশ বিএনপি নেতাদের বাধা দিয়েছিল। তারা বাধা মানেনি। পুলিশকে হামলা করে আসামি ছিনিয়ে নিয়ে যায়।

হামলায় পুলিশের উপ-পরিদর্শক সাগরসহ তিন কনস্টেবল আহত হয় বলে জানান প্রত্যক্ষদর্শী কামাল উদ্দিন।