দোয়ারাবাজারে বিভাগীয় কমিশনার ড. মোশাররফ হোসেন

প্রকাশিত: ৬:২৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০২২

 

সাম্প্রতিক বন্যায় সিলেট সুনামগঞ্জের যে ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে তা কাটিয়ে উঠতে সক্ষম হয়েছি। তিনি আরও বলেন, সরকারি উন্নয়ন কাজে কোন অবহেলা সহ্য করা হবে না। একটি সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে সকলকে এক সঙ্গে কাজ করে যেতে হবে।’ বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন

মো: আলা উদ্দিন: দোয়ারাবাজারে দিনব্যাপী বিভিন্ন উন্নয়ন কর্মসুচি পরিদর্শন করেছেন (সিলেট) বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন সুনামগঞ্জ জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন। রোববার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন বলেন, ‘করোনা মোকাবেলায় বাংলাদেশ সাফল্য অর্জন করেছে। সাম্প্রতিক বন্যায় সিলেট সুনামগঞ্জের যে ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে তা কাটিয়ে উঠতে সক্ষম হয়েছি। তিনি আরও বলেন, সরকারি উন্নয়ন কাজে কোন অবহেলা সহ্য করা হবে না। একটি সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে সকলকে এক সঙ্গে কাজ করে যেতে হবে।’

বিশেষ অতিথি’র বক্তব্যে জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন বলেন, ‘বন্যা পরিস্থিতি মোকাবেলায় জনগণ আমাদের সার্বক্ষণিক সহযোগিতা করেছেন। দোয়ারাবাজার উপজেলা প্রশাসনের ভুমিকা ছিল প্রশংসনীয়। বন্যা পরবর্তী এ উপজেলায় যথা সময়ে সরকারি বেসরকারি ত্রাণ আমরা পৌঁছে দিতে সক্ষম হয়েছি। ‘বিকেলে দোয়ারাবাজার প্রেসক্লাবের নেতৃবৃন্দের সঙ্গে এক বৈঠকে মিলিত হন বিভাগীয় কমিশনার ড. মোহাম্মদ মোশাররফ হোসেন। মতবিনিময়ে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান দেওয়ান তানভীর আশরাফী চৌধুরী বাবু, উপজেলা নির্বাহী অফিসার ফারজানা প্রিয়াংকা, দোয়ারাবাজার থানার ওসি দেবদুলাল ধর, উপজেলা ভাইস চেয়ারম্যান সালেহা বেগম, রফিকুল ইসলাম, সদর ইউপি চেয়ারম্যান আবদুল হামিদ, প্রেসক্লাব সভাপতি মুহাম্মদ হাবীবুল্লাহ,হেলালী, সিনিয়র সহ-সভাপতি মোঃ আলা উদ্দিন, সহ-সভাপতি মোঃ কামাল পারভেজ , সাধারণ সম্পাদক আশিক মিয়া বজলুর রহমান প্রমুখ। এসময় উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তাসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

রোববার দিনব্যাপী বিভাগীয় কমিশনার বন্যায় ক্ষতিগ্রস্ত ও অসহায় জনগণের মধ্যে নগদ অর্থ বিরণসহ উপজেলা প্রশাসন ও পল্লী সঞ্চয় ব্যাংক আয় বর্ধক ও উৎপাদনমুখি ঋণ বিতরণ, উপজেলা সমাজসেবা কর্তৃপক্ষের প্রতিবন্ধীদের মাঝে অর্থ বিতরণ, ভিক্ষুকদের পুনর্বাসনে ভ্যানগাড়ী, উপজেলা প্রশাসনের উদ্যোগে ক্ষুদ্র নৃগোষ্ঠির শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও নগদ অর্থ বিতরণ, উপজেলা মৎস্য অধিদপ্তরের সুরমা নদীতে মাছের পোনা অবমুক্ত, বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায়দের মাঝে ৩৬ তম বিসিএস প্রশাসন ক্যাডার এসোসিয়েশনের উদ্যোগে নগদ অর্থ বিতরণ, বন্যার্তদের পুনর্বাসনে নগদ অর্থ বিতরণ, উপজেলার সদর ইউনিয়ন পরিষদ পরিদর্শন এবং জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়, মুহিবুর রহমান মানিক উচ্চবিদ্যালয় পরিদর্শন এবং গাছর চারা রোপন, উপজেলার বাঁশতলা-হকনগর শহিমিনারে পুষ্পস্তবক অর্পণের পর সেখানে আশ্রয়ণ প্রকল্পের ঘর পরিদর্শন এবং বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন করেন।