চিকিৎসা বঞ্চিত দরিদ্রের পাশে দাঁড়ালেন কোম্পানীগঞ্জ প্রবাসী উন্নয়ন পরিষদ

প্রকাশিত: ৬:৩৯ অপরাহ্ণ, মার্চ ৩, ২০২০

চিকিৎসা বঞ্চিত দরিদ্রের পাশে দাঁড়ালেন কোম্পানীগঞ্জ প্রবাসী উন্নয়ন পরিষদ

চিকিৎসা বঞ্চিত দরিদ্রের পাশে দাঁড়ালেন কোম্পানীগঞ্জ প্রবাসী উন্নয়ন পরিষদ

ষ্টাফ রিপোর্টারঃ- উত্তর সিলেটের বৃহত্তম প্রবাসী সমাজিক সংগঠন কোম্পানীগঞ্জ প্রবাসী উন্নয়ন পরিষদের পক্ষ থেকে ৪নং ইছাকলস ইউনিয়নের দুর্গাপুর গ্রামের অর্থের অভাবে চিকিৎসা বঞ্চিত হতদরিদ্র ইব্রাহীম আলীকে চিকিৎসার জন্য নগদ ১০ হাজার টাকা প্রদান করা হয়।

চিকিৎসা বঞ্চিত দরিদ্রের পাশে দাঁড়ালেন কোম্পানীগঞ্জ প্রবাসী উন্নয়ন পরিষদ

এসময় উপস্থিত ছিলেন দলইরগাঁও টাইটেল মাদ্রাসার শিক্ষা সচিব হাফিজ মাওলানা মাহমুদুল হাসান, কোম্পানীগঞ্জ প্রবাসী উন্নয়ন পরিষদের সৌদি আরব শাখার সহ সাধারণ সম্পাদক মাওলানা কামরুজ্জামান, সৌদি আরব শাখার সহ প্রচার সম্পাদক মোঃ সাদ্দাম হোসাইন, হাফিজ এবাদুর রহমান, হাফিজ আবু সাইদ সহ দুর্গাপুর গ্রামের জনসাধারণ।