প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনায় দোয়া প্রত্যাশি, মন্ত্রী ইমরান আহমদ

প্রকাশিত: ৭:১৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০২২

 

তিন দিনের সরকারী সফরে সিলেট আসলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ (এমপি)। সফরের প্রথম দিনে কোম্পানীগঞ্জে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ভবন ও সামাজিক কর্মসূচীতে অংশগ্রহণ করেন। সকাল সারে নয়টায় ইমরান আহমদ কারিগরি কলেজের নির্মাণাধীন বহুতল ভবন পরিদর্শনের মধ্য দিয়ে দিনের কর্মসূচী শুরু করেন। এরপর সকাল ১০ টায় তেলিখাল উচ্চ বিদ্যালয়ের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন। সকাল সারে ১১টায় উপজেলা উদযাপন পরিষদ নেতৃবৃন্দের সাথে সৌজন্য সভা ও অর্থ অনুদান প্রদান। বেলা ১২ টায় বিভিন্ন পেশাজীবিদের সাথে সম্প্রিতি সমাবেশ করেন। উপজেলা পরিষদ অডিটোরিয়াম প্রাঙ্গণে অনুষ্ঠিতব্য সম্প্রিতি সমাবেশের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং। ফায়জুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী ইমরান আহমদ বলেন, কোম্পানীগঞ্জ সব ধর্ম ও জাতীর মানুষের মধ্যে যে সম্প্রিতি ও ভালোবাসা রয়েছে সিলেটের আর কোনো উপজেলায় তেমন নেই। আমাদের মাঝে সম্প্রিতির বন্ধন অটুট রাখা দরকার। আসছে পূজোয় সনাতন ধর্মাবলম্বন কারীদের নিরাপত্তায় অন্যান্য বছরের ন্যায় প্রতিবেশি মুসলিম ধর্মের মানুষজন সহযোগীতা করবেন। এছাড়াও তিনি বলেন, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পর এই দেশকে উন্নয়ন উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ ওনার ৭৬ তম জন্মদিন। সবাই ঘুমানোর আগে দুই রাকাত নামাজ পড়ে দোয়া করে ঘুমাতে যাবেন। আল্লাহ যেন আমাদের নেত্রীকে দীর্ঘায়ু দান করেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শামিম আহমদ শামিম,উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আলী আমজদ,সাধারণ সম্পাদক হাজী আপ্তাব আলী কালা মিয়া,যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রশাসক জয়নাল আবেদিন,গোয়াইনঘাট সরকারী কলেজের অধ্যক্ষ ফজলুর রহমান,কোম্পানীগঞ্জ থানা ইনচার্জ সুকান্ত চক্রবর্তী, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি হুমায়ুন কবির মুছব্বির, যুগ্ম সাধারণ সম্পাদক অখিল চন্দ্র বিস্বাস ও ইয়াকুব আলী,সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইফুল ইসলাম, কার্যকরী সদস্য শাহ জামাল উদ্দিন,ইকবাল হোসেন ও শাহ আলম প্রমুখ।

এরপর দুপুর সারে ০৩ টার সময় কলাবাড়ি উচ্চ বিদ্যালয় বহুতল ভবন উদ্বোধন। বিকাল ০৪ টায় ভোলাগঞ্জ পর্যটন ঘাট পরিদর্শন।বিকাল সারে ০৪ টায় শহীদ স্মৃতি টুকের বাজার উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের বহুতল ভবন উদ্বোধন করেন।