সালুটিকর পুলিশ ফাঁড়িতে আন্তঃজেলা মাদক চোরাচালানী আটক

Desk Desk

News

প্রকাশিত: ৬:৩৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০২২

সিলেটে সীমান্তবর্তী উপজেলা কোম্পানীগঞ্জ থেকে মাদক নিয়ে সুনামগঞ্জ যাওয়ার পথে সালুটিকর পুলিশ তদন্ত ফাঁড়ির জালে আটক হয়েছে আব্দুল ওয়াহিদ (৩৫) নামের এক যুবক।

শুক্রবার (৩০সেপ্টেম্বর) সকাল ১১ টায় সালুটিকর তদন্ত কেন্দ্রের ফাঁড়ির পুলিশ সাব-ইন্সপেক্টর অনিক বড়ুয়া ও খালেদ মিয়ার নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৬৫ বোতল ভারতীয় অফিসার চয়েসসহ তাকে আটক করেন। আটককৃত ব্যক্তি উপজেলার কালিবাড়ি (আহমদাবাদ) গ্রামে বসবাসকারী মৃত আব্দুল আজিজের ছেলে। তার পৈতৃক নিবাস সুনামগঞ্জের দিরাই উপজেলায়। সে দীর্ঘদিন যাবত কোম্পানীগঞ্জ সীমান্ত এলাকা কালিবাড়ি (আহমদাবাদ) গ্রামে বসবাস করে সিলেটের বিভিন্ন উপজেলায় মাদক চোরাচালান করে আসছিল।

স্থানীউ সূত্রে জানা যায়, আটককৃত ব্যক্তি দীর্ঘদিন যাবত ভারতীয় মদ,ইয়াবা,ফেন্সিডিল সহ বিভিন্ন মরণনাশক মাদক পাচার ও বিক্রি করে আসছে।

গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ কেএম নজরুল সত্যতা নিশ্চিত করে বলেন,আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদক আইন মামলা রুজু করা হচ্ছে।