সিলেটে প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে ব্যঙ্গাত্মক মন্তব্য, একজন আটক Desk Desk News প্রকাশিত: ৫:৪৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০২২ সিলেটে প্রধানমন্ত্রীর জন্মদিনে ফেসবুকে ব্যঙ্গাত্মক মন্তব্য করায় এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে ক্ষুব্ধ জনতা। আটক ব্যক্তি জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের চৈলাখেল গ্রামের আব্দুর রহমানের ছেলে আব্দুল্লাহ আল মামুন। সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে গত ২৮ শে সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ব্যাঙ্গাতক ছবি আপলোড দেয় আব্দুল্লাহ আল মামুন। যা মুহুর্তে ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। মামুন সমর্থকরা প্রধানমন্ত্রীকে নিয়ে খারাপ ও বাজে মন্তব্য করতে থাকে। ঘটনা প্রকাশের পরপরই জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ ফুসে উঠে। মুহুর্তেই প্রতিবাদের ঝড় উঠে নেটদুনিয়ায়। ঘটনার পরের দিন বৃহস্পতিবার সকাল ১১ টার সময় অভিযুক্ত মামুন জৈন্তাপুর থেকে বাস যোগে পালিয়ে যাওয়ার সময় উপজেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের হাতে আটক হোন। এরপর জৈন্তাপুর মডেল থানা পুলিশের হাতে তাকে হস্তান্তর করা হয়। আব্দুল্লাহ আল মামুনকে আটক করায় জৈন্তাপুর পুলিশ ধন্যবাদ জানিয়েছেন ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী লিয়াকত আলী,উপজেলা ছাত্রলীগ নেতা মনসুর আহমেদ, নেহাল পাল, হাবিবুর রহমান সাগর সেন- সাব্বীর এল এইচ টুটুল জাকারিয়া ইয়াহিয়া নেহাল, রাহি, মারুফ, দিলদার ও মেহেদী। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে জৈন্তাপুর থানায় ডিজিটাল নিরাপত্তা আইন অভিযোগ দায়েরের প্রস্ততি চলছে। SHARES অপরাধ বিষয়: