দোয়ারাবাজারে বন্যায় ক্ষতিগ্রস্ত মুয়াজ্জিন ও হিন্দু পরিবারের মধ্যে জামায়াতের নগদ অর্থ বিতরণ Desk Desk News প্রকাশিত: ৮:০৯ অপরাহ্ণ, অক্টোবর ৪, ২০২২ দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি: জামায়াতে ইসলাম দোয়ারাবাজারের উদ্যোগে বন্যা পরবর্তী ধারাবাহিক পুনর্বাসন কার্যক্রমের আওতায় সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় ক্ষতিগ্রস্ত ইমাম মুয়াজ্জিন ও হিন্দু পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দোয়ারাবাজার উপজেলার শরীফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা জামায়াত নেতা মাওলানা আমজাদ হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে নগদ অর্থ বিতরণ করেন সাবেক দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ আব্দুল কদ্দুছ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডাঃ হারুনুর রশিদ, ডাঃ শফিকুল ইসলাম, দিলুয়ার হোসেন, মাওলানা একে এম ফরিদ উদ্দিন, মাওলানা আবুল কালাম, মাওলানা মোজাম্মিল হক,ইমাম বাজিতপুর, ইমাম বাতলার টেক প্রমুখ। SHARES জেলা/উপজেলা বিষয়: