বন্যা ক্ষতিগ্রস্ত কালাইরাগ-দয়ারবাজার রাস্তা মেরামত শুরু

Desk Desk

News

প্রকাশিত: ৬:৩৯ অপরাহ্ণ, অক্টোবর ৫, ২০২২

২০২২ এর ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত কোম্পানীগঞ্জের কালাইরাগ-দয়ারবাজার রাস্তার মেরামত কাজ শুরু হয়েছে। বুধবার সকালে রাস্তা মেরামত উদ্বোধন করেন উত্তর রণিখাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফয়জুর রহমান। পানি উন্নয়ন বোর্ডের অর্থায়নে ৫৯ লক্ষ ৫৫ হাজার ৯০ টাকা টাকা ব্যায়ে ভঙ্গুর ও বিচ্ছিন্ন রাস্তাটি মেরামত সম্পন্ন হলে সীমান্ত এলাকার ১০-১২ হাজার মানুষ উপকৃত হবে।