কৃষি ব্যাংক কর্মকর্তা কাজী বিল্লাল হোসেনের রাজসিক বিদায় শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ১১:৪২ অপরাহ্ণ, অক্টোবর ৫, ২০২২ সিলেটের কোম্পানীগঞ্জ দয়ারবাজার শাখা কৃষি ব্যাংকের ব্যবস্থাপক কাজী বিল্লাল হোসেন চেঙ্গারচর শাখা, চাঁদপুর অঞ্চলে বদলী হয়েছেন। এ উপলক্ষে কোম্পানীগঞ্জের বিভিন্ন পেশাজীবির মানুষ তাকে বিদায় জানান। বিদায় উপলক্ষে কাজী বিল্লাল আহমদকে সম্মাননা ক্রেস্ট উপহার প্রদান করা হয়। বুধবার বিকাল ০৫ টার সময় দয়ার বাজার শাখায় এক অনারম্ভর অনুষ্ঠানে ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি তারিকুল ইসলাম, পূর্ব ইসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুল আলীম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা ফরিদ উদ্দিন, উত্তর রণিখাই ইউনিয়ন যুবলীগের সভাপতি কুদ্দুছ মিয়া, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান রানা, চুনাপাথর ব্যবসায়ী হানিফ মাহমুদ, সুজন মাহমুদ, এমরান,ভাটরাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল খালিক ও যুব নেতা কাউসার আহমদ প্রমুখ। উল্লেখ্য কাজী বিল্লাল আহমদ বিগত ১৯ আগস্ট ২০১৯ এ ব্যবস্থাপক কৃষি ব্যাংক দয়ার বাজার শাখায় যোগদান করেছিলেন। Download News PhotoCard SHARES গণমাধ্যম বিষয়: