দোয়ারাবাজারে শেখ রাসেল দিবস উদযাপিত শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ১২:১৮ অপরাহ্ণ, অক্টোবর ১৯, ২০২২ মোঃ আলা উদ্দিন: উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় শেখ রাসেল দিবস উদযাপন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে শেখ রাসেলের অস্থায়ী প্রতিকৃতিতে উপজেলা প্রশাসন, রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ বিভিন্ন প্রতিষ্ঠান পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে র্যালি শেষে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা প্রিয়াঙ্কা এবং সঞ্চালনায় সমাজসেবা অফিসার মোঃ কামরুল ইসলাম। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত দেওয়ান তানভীর আশরাফী চৌধুরী বাবু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার শেখ মোঃ মহসিন, মাধ্যমিক শিক্ষা অফিসার পঞ্চানন কুমার সানা, উপজেলা মৎস্য অফিসার তোষার কান্তি বর্মণ, দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ দেব দুলালধর, দোয়ারাবাজার সদর ইউপি চেয়ারম্যান আবদুল হামিদ, বোগলাবাজার ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মিলন খাঁন, মান্নারগাঁও ইউপি চেয়ারম্যান ইজ্জত আলী প্রমুখ। Download News PhotoCard SHARES গণমাধ্যম বিষয়: