কোম্পানীগঞ্জে আনসার ও ভিডিপি উপজেলা সমাবেশ অনুষ্ঠিত শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ৯:৩৬ অপরাহ্ণ, নভেম্বর ২৭, ২০২২ সিলেটের কোম্পানীগঞ্জে বাংলাদেশ আনসার ও ভিডিপির উপজেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৭ নভেম্বর) উপজেলা অডিটোরিয়ামে এ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সিলেট জেলার জেলা কমান্ড্যান্ট মো. ফয়সাল হোসেন। কোম্পানীগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ লুৎফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে স্বাগত বক্তব্য দেন কোম্পানীগঞ্জ উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সেলিনা বেগম। পূর্ব ইসলামপুর ইউনিয়ন দলনেতা আবু হানিফ আজাদ ও ভিডিপি সদস্য ও প্রাথমিক সহকারী শিক্ষিকা সালমা আক্তারের যৌথ সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকান্ত চক্রবর্তী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. লাল মিয়া, নারী ভাইস চেয়ারম্যান আয়েশা বেগম, ফেঞ্চুগঞ্জ উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মাহমুদুল হক, কোম্পানীগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার শফী উদ্দিন রেনু, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিবলী আতিকা তিন্নি, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা খান মোহাম্মদ সাইফুল হক,কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি তারিকুল ইসলাম, উপজেলা আনসার ও ভিডিপি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপক আবু বকর শিকদার প্রমুখ। ভিডিপি সদস্য বদরুজ্জামানের কোরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত সমাবেশে ইউনিয়ন দলনেতারা তাদের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন। পরে বিশেষ অবদানের জন্য বাহিনীর ১৯ সদস্যের হাতে ছাতা ও প্লেট এবং ৩৫ জনের হাতে কম্বল তুলে দেন অতিথিরা। SHARES জাতীয় বিষয়: