সিলেটের গহনা ব্যবসায়ীদের যে আশ্বাস দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ১২:২৮ পূর্বাহ্ণ, নভেম্বর ২৯, ২০২২

সিলেটে জুয়েলারি ব্যবসায়ীদের পুলিশি হয়রানি না করার আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। সোমবার (২৮ নভেম্বর) রাত ১০ টার দিকে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) নেতারা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের বাসায় সাক্ষাতকালে এই কথা বলেন তিনি।

সোমবার দুপুরে সিলেটে জুয়েলারি ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের ভুল বুঝাবুঝির সৃষ্টি হলে গত রাতে বাজুস নেতারা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেন।

বাজুস প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন, বাজুসের সাবেক সভাপতি ডা. দিলীপ কুমার রায়, সাবেক সভাপতি এনামুল হক খান দোলন, সহ-সভাপতি গুলজার আহমেদ, সহ-সভাপতি ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন, উপদেষ্টা রুহুল আমিন রাসেল ও কার্যনির্বাহী কমিটির সদস্য রিপনুল হাসান।