এসএমপি কমিশনার ইলিয়াস শরীফের দায়িত্ব গ্রহণ Desk Desk News প্রকাশিত: ৮:৫৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০২৩ সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. ইলিয়াস শরীফ। রোববার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে তাঁর কাছে দায়িত্ব হস্তান্তর করেন সদ্য বিদায়ী কমিশনার মো. নিশারুল আরিফ। এর আগে রোববার সকালে বিমানযোগে সিলেটে এসে পৌঁছেন মো. ইলিয়াস শরীফ। এসময় তাঁকে ফুলেল শুভেচ্ছা জানাতে সেখানে উপস্থিত হন এসএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তারা। ওসমানী বিমানবন্দরে নতুন কমিশনার মো. ইলিয়াস শরীফকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন অতিরিক্ত কমিশানার (সদর ও প্রশাসন) মো. জোবায়েদুর রহমান পিপিএম, অতিরিক্ত কমিশনার (ক্রাইম এন্ড অপস্) মু. মাসুদ রানা, উপ-কমিশনার (সদর ও প্রশাসন) তোফায়েল আহমেদ, উপ-কমিশনার (দক্ষিণ ও ডিবি) মোহা. সোহেল রেজা পিপিএম, উপ-কমিশনার (উত্তর) মো. আজবাহার আলী শেখ পিপিএম, উপ-কমিশনার (ট্রাফিক) মুহাম্মদ আবদুল ওয়াহাব, উপ-কমিশনার (পিওএম) জাবেদুর রহমান, উপ-কমিশনার (সিটিএসবি) ইমাম মোহাম্মদ শাদিদ, উপ-কমিশনার (প্রসিকিউশন) মো. জাহেদ পারভেজ চৌধুরী, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) গৌতম দেব, কোতয়ালী থানার সহকারী কমিশনার (এসি) সামছুদ্দিন সালেহ আহমদ চৌধুরীসহ অতিরিক্ত উপ-কমিশনার , সহকারী পুলিশ কমিশনার ও সকল থানার ভারপ্রাপ্ত ইনচার্জ (ওসি)। SHARES গণমাধ্যম বিষয়: