কোম্পানীগঞ্জে নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার

প্রকাশিত: ৮:৫৯ অপরাহ্ণ, মার্চ ২২, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার শাহআরপিন টিলা সংলগ্ন মটিয়া টিলায় পানিতে পড়ে নিখোঁজ হওয়া কিশোর তাহের মিয়ার (১৭) মরদেহ উদ্ধার করা হয়েছে। দীর্ঘ দুই দিন নিখোঁজ থাকার পর আজ রোববার দুপুরে সিলেট ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সহায়তায় তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত তাহের মিয়া মটিয়া টিলার বাসিন্দা রমজান মিয়ার ছেলে। তাদের আদি বাড়ি সুনামগঞ্জ জেলায় হলেও দীর্ঘদিন ধরে তারা সপরিবারে এই এলাকায় বসবাস করছেন।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২১ মার্চ শনিবার ঈদুল ফিতরের দিন নামাজের আগে ওযু করার জন্য মটিয়া টিলার একটি জলাশয়ের পাশে যান তাহের মিয়া। অসাবধানতাবশত পা পিছলে গভীর পানিতে পড়ে নিখোঁজ হন তিনি। ঘটনার পর থেকেই স্থানীয়রা খোঁজাখুঁজি করলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। অবশেষে আজ ফায়ার সার্ভিসের বিশেষ ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে কয়েক ঘণ্টার চেষ্টায় মরদেহটি উদ্ধার করতে সক্ষম হয়।

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। তিনি বলেন, “মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এই বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।