আমেরিকার ৪১৫ সেনা আহত Desk Desk News প্রকাশিত: ১:০৭ অপরাহ্ণ, এপ্রিল ২১, ২০২৬ ইরানের সঙ্গে যুদ্ধে আহত মার্কিন সেনাদের নতুন তালিকা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন। নতুন হিসাব অনুযায়ী, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত মোট ৪১৫ জন মার্কিন সেনা আহত হয়েছেন। পেন্টাগন বলছে, আহতদের মধ্যে সবচেয়ে বেশিসংখ্যক সদস্য সেনাবাহিনীর। এ বাহিনীর ২৭১ সদস্য আহত হয়েছেন। এ ছাড়া নৌবাহিনীর ৬৩ জন, বিমানবাহিনীর ৬২ জন এবং ১৯ জন মেরিন সেনা রয়েছেন। মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘাতের তীব্রতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে মার্কিন সামরিক বাহিনীতেও হতাহতের ঘটনা বাড়ছে। পেন্টাগন নিয়মিতভাবে তাদের এ ক্ষয়ক্ষতির হিসাব হালনাগাদ করছে। SHARES আন্তর্জাতিক বিষয়: