কোম্পানীগঞ্জে বিসর্জন পরিবার কর্তৃক ৪ শতাধিক ব্যাক্তিকে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় প্রদান Desk Desk News প্রকাশিত: ১২:০৬ পূর্বাহ্ণ, মার্চ ১৪, ২০২০ সিলকো সংবাদঃ-রক্ত দিয়ে নিজের সুস্থতা যাচাই করুন অন্যকে সুস্থ হতে সহযোগীতা করুন। এই মানবিক স্লোগানকে সামনে রেখে সেচ্ছাসেবী সংগঠন সিলেটের কোম্পানীগঞ্জের ‘বিসর্জন পরিবার’র আয়োজনে ও সেইফটি সোশাল অর্গানাইজেশনের একান্ত সহযোগীতায় রক্তের ফ্রি গ্রুপ নির্ণয়ের লক্ষে এক ক্যাম্পেইনের আয়োজন করা হয়। শুক্রবার (১৩ মার্চ) সকাল ১০ টার সময় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ২নং পূর্ব ইসলাম পুর ইউনিয়নের ইসলামগঞ্জ বাজারে (বুধবারি বাজার) রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন কার্যক্রম শুরু হয়। ফ্রান্স প্রবাসী খসরু মাহমুদের আর্থিক সহযোগীতায় ক্যাম্পেইনটির উদ্ভোধন করেন বিসর্জন পরিবারের শুভাকাঙ্ক্ষী ডা.সুমন ভূইয়া। রক্তের গ্রুপ নির্ণয় করতে আসা ৪২১ জন ব্যাক্তিকে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় করে দেওয়া হয়। সেচ্ছাসেবী জামাল উদ্দিনের সভাপতিত্বে ও ছমরু মিয়ার সঞ্চালনায় উপস্থিত ছিলেন মাহিবুবুর রহমান,শিউলি বেগম, মানিক মিয়া, মাসুক মিয়া,নাজিম উদ্দিন,জিম্মি আক্তার, আসরাফ আহমেদ, মাসুক মিয়া,নাজিম উদ্দিন,রাজু আহমেদ জুনেদ মিয়া,হাবিব, সুলেমান,ফারদিন,রিয়ান প্রমুখ। SHARES জাতীয় বিষয়: