করোনা আতংকে সিলেটের পর্যটন কেন্দ্রগুলোতে ভ্রমণ নিষেধাজ্ঞা

প্রকাশিত: ৮:২২ অপরাহ্ণ, মার্চ ১৮, ২০২০

ষ্টাফ রিপোর্টারঃ-বিশ্বআতংক করোনাভাইরাস এখন মহামারি আকার ধারন করেছে।করোনাভাইরাসের কারণে সতর্কতা হিসেবে সিলেটের সকল পর্যটন কেন্দ্রে পর্যটক সমাগমে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বুধবার থেকে পরবর্তি নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবত থাকবে।

নিষেধাজ্ঞার বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবুল কালাম।

তিনি বলেন, ‘আমরা সকল উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) নির্দেশনা দিয়েছি, যাতে পর্যটন কেন্দ্রগুলোতে লোক সমাগম না হয়।’

সিলেট পর্যটনের জন্য বিখ্যাত সাদা পাথর,উৎমাছড়া জাফলং, লালাখাল, পাংথুমাই, লোভাছড়া, বিছনাকান্দি,সহ বেশ কয়েকটি আকর্ষণীয় পর্যটন কেন্দ্র রয়েছে। এসব কেন্দ্রে প্রতিদিনই হাজারো পর্যটক ঘুরতে যান। ফলে পর্যটকদের মাধ্যমে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার একটা আশঙ্কা ছিল সচেতন মানুষদের মধ্যে।