কোম্পানীগঞ্জে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ পালন ও মুজিববর্ষের উদ্ভোধন শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ১২:৩৮ অপরাহ্ণ, মার্চ ১৭, ২০২০ ষ্টাফ রিপোর্টারঃ-অভিবাদন হে মুজিব। অভিবাদন হে চিরঞ্জীব। তব দুয়ারে মস্তক ঠুকিয়ে মরি, মুজিব আমাদের ভাই। মুজিবের মরণ নাই। তুমি এসেছিলে শুদ্ধতা ভরিয়ে, যেথায় মুক্তি ছিল মুগ্ধতা ছড়িয়ে। মুজিব মানে বিস্ময়। মুজিব মানে চিরঞ্জয়। বাঙালির এক অমোঘ বিশ্বাসের নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ঘোর সংকটে বেলা যখন অস্ত, তোমার পরশেই তা ফের উদীত। তুমি মুক্ত। তুমিই মুক্তি। তোমার চরণে ঠেকাই ভক্তি। আজ ১৭ মার্চ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী।১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জের মধুমতি ও বাঘিয়ার নদীর তীরে টুঙ্গিপাড়ায় শেখ পরিবারে জন্ম হয় খোকার। সময়ের আবর্তে খোকা’ই হয়ে উঠেছিলেন বাঙালীর মুক্তির দিশারী।যার জন্ম দিবসে ধরণীতে সূর্য ছড়িয়েছিল মুক্তির আভা। যার জন্ম মানেই শোষিতের জয়গান আর শোষকের প্রস্থান। ১৯২০ সালের এদিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ লুৎফুর রহমান ও সায়রা বেগমের ঘরে জন্ম নেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ছয় ভাই-বোনের মধ্যে তিনি ছিলেন তৃতীয়। হাজার শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত দিনে বঙ্গবন্ধুর মূর্যালে পুষ্পস্থবক অর্পন করেন কোম্পানীগঞ্জে উপজেলা পরিষদ,উপজেলা আওয়ামীলীগ সহ অঙ্গসংগঠন ও বিভিন্ন সংগঠন। মুজিববর্ষের শুরুর প্রথম দিনের কার্যক্রমের তালিকায় শুরুতেই বেলুন উরিয়ে মুজিব বর্ষের উদ্ভোধন করেন।এরপর “বঙ্গবন্ধু শেখ মুজিব” নামকরণে উপজেলা পরিষদ মাঠ প্রাঙ্গনে বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপন কার্যক্রমের উদ্ভোধন করা হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন আচার্য এই ম্যুরাল স্থাপন কার্যক্রমের উদ্ভোধন করেন।এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা মতিলাল মোহন্ত,মুক্তিযোদ্ধা আবুল হোসেন, মুক্তিযোদ্ধা ডা.আব্দুর নুর, মুক্তিযোদ্ধা সফিউদ্দিন রেনু মিয়া,উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আলী আমজদ, সাধারণ সম্পাদক আলহাজ্ব আপ্তাব আলী কালা মিয়া,যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম,অখিল চন্দ্র বিশ্বাস, ইয়াকুব আলী প্রমুখ। উপজেলা পরিষদের পক্ষ থেকে সকাল ০৮ টার সময় উপজেলা পরিষদ ভবনের নিচে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রথম পুষ্পস্থবক অর্পন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন আচার্যের নের্তৃত্বে পুষ্পস্থবক প্রদানের সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি অনুপমা দাশ ও উপজেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারিরা। কোম্পানীগঞ্জ থানা পুলিশের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি ও পুষ্পস্তবক অর্পণ। কোম্পানীগঞ্জ থানার ওসি সজল কুমার কানুর নেতৃত্বাধীন ওসি (তদন্ত) রজিউল্লাহ খাঁন সহ পুলিশের সাব ইন্সপেক্টররা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি ও পুষ্পস্তবক অর্পণ করেন। কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের শ্রদ্ধাঞ্জলি ও পুষ্পস্তবক অর্পণ। উপজেলা আওয়ামীলীগের পক্ষে বঙ্গবন্ধুর মুর্যালে শ্রদ্ধাঞ্জলি ও পুষ্পস্থবক অর্পণ করার সময় উপস্থিত ছিলেন-উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা আলী আমজদ, সাধারণ সম্পাদক আপ্তাব আলী কালা, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম,অখিল চন্দ্র বিশ্বাস,ইয়াকুব আলী,মুক্তি যোদ্ধা বিষয়ক সম্পাদক সফিউদ্দিন রেনু, সদস্য ডা.রফিকুল ইসলাম চৌধুরী,মুজিবুর রহমান, শাহ আলম,উপজেলা আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা ডা.আব্দুর নুর। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের শ্রদ্ধাঞ্জলি ও পুষ্পস্তবক অর্পণ। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের পক্ষ থেকে মুক্তিযোদ্ধা মতিলাল মোহন্ত,মুক্তিযোদ্ধা আবুল হোসেন,মুক্তিযোদ্ধা সফি উদ্দিন রেনু মিয়া,মুক্তিযোদ্ধা ডা.আব্দুর নুর প্রমুখ। জাতীয় শ্রমিক ট্রেড ইউনিয়ন কোম্পানীগঞ্জ শাখার নেতৃবৃন্দের শ্রদ্ধাঞ্জলি ও পুষ্পস্তবক অর্পণ। জাতীয় শ্রমিক ট্রেড ইউনিয়ন কোম্পানীগঞ্জ শাখার পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি ও পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা কমিটির সভাপতি সভাপতি সিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন। মক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কোম্পানীগঞ্জ শাখার পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি ও পুষ্পস্তবক অর্পণ করেন কবির আহমদ ও শামিম আহমদ। এছাড়াও সোনালী ব্যাংক লিঃ ও উত্তরা ব্যাংক লিঃ এর পক্ষ হতে স্ব স্ব কর্মকর্তা ও কর্মচারীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি ও পুষ্পস্তবক অর্পণ করেন। সি/স-তা/ই Download News PhotoCard SHARES সারাদেশ বিষয়: