হবিগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষ: শতাধিক নেতাকর্মী আহত

Desk Desk

News

প্রকাশিত: ৮:২০ অপরাহ্ণ, ডিসেম্বর ২২, ২০২১

হবিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিলে বাধা দেয়াকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়েছে।  এ সময় পুলিশ রাবার বুলেট ছুড়লে অন্তত ৩০ জন গুলিবিদ্ধসহ অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন।  হবিগঞ্জের শায়েস্তানগরে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে শহরে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে তুমুল সংঘর্ষ চলছে। বুধবার (২২ ডিসেম্বর) দুপুর ১টায় এ সংঘর্ষ শুরু হয়। এ রিপোর্ট লেখা (বিকেল ৩টা৩৫ মিনিট) পর্যন্ত সংঘর্ষ চলছে। এরই মধ্যে পুলিশ, বিএনপি নেতাকর্মী ও সাংবাদিকসহ অর্ধশতাধিক আহত হয়েছেন। পুলিশের টিয়ারগ্যাস রাবার বুলেট নিক্ষেপ।

জানা যায়, বিএনপির কেন্দ্রীয় কর্মসুচির অংশহিসেবে চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে হবিগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ আয়োজন করা হয়েছে। আজ দুপুর ১টায় জেলার সায়েস্তানগরে বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জিকে গৌছের নেতৃত্বে একটি মিছিল আসছিল। এসময় পুলিশ তাদেরকে বাধা দেয়। পুলিশ ও নেতাকর্মীদের মাঝে বাকবিতান্ডা হলে এক পর্যায় তাদের মধ্যে সংঘর্ষ জরিয়ে পরে। এতে পুলিশ, বিএনপি নেতাকর্মী ও সাংবাদিকসহ অর্ধশতাধিক আহত হয়েছেন বলে জানা গেছে।

হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক জিকে গউছ বলেন, ‘আজ যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কর্মসূচি ছিল। কিন্তু হঠাত পুলিশ পাড়ার ভেতর ঢুকে বাসা থেকে আমার ভাই, ছেলে ও ভাতিজাকে আটক করে নিয়ে যায়। অথচ আমার ভাই কোন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত নয়। আর আমার ছেলে ব্যারিস্টার হয়ে ৫ বছরে দেশে এসেছে। আমার ভাতিজা নটরডেম কলেজে লেখাপড়া করে তারা কেউই কোন রাজনৈতিক দলের সম্পৃক্ত নয়। কিন্তু পুলিশ বাহবা পেতে তাদের অকারনে নিয়ে যায়।’

হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুক আলি বলেন, কোন ধরণের অনুমতি ছাড়াই বিএনপি নেতাকর্মীরা প্রধান সড়কে যান চলাচল ব্যাহত করে বিশৃঙ্খলা সৃষ্টি করছিল। এসময় তাদের বাধা দিলে তারা কারণ ছাড়াই পুলিশের উপর হামলা চালায়। এক পর্যায়ে রাস্তায় ব্যরিকেড দিয়ে আগুন জ্বালিয়ে দেয়। এসময় তাদের আঘাতে পুলিশের অন্তত ১০ সদস্য আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড রাবার বুলেট ও টিয়ার সেল নিক্ষেপ করে। এ ঘটনায় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে বলে জানান তিনি।