অতিরিক্ত ডিআইজি পদে পদন্নোতি পেলেন সিলেটের পুলিশ সুপার

Desk Desk

News

প্রকাশিত: ১২:৩৭ পূর্বাহ্ণ, জুন ৩, ২০২২

অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেয়েছেন সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম।

বৃহস্পতিবার (২জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয় এর জননিরাপত্তা বিভাগ পুলিশ শাখা-১ এর উপ সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তা নিশ্চিত করা হয়।

তিনি সিলেট জেলার পুলিশ সুপারের দায়িত্বভার গ্রহণ করেন ২০১৯ সালের ২৪ জুন ।

এসপি মোহাম্মদ ফরিদ উদ্দিন আহমদ পিপিএম একাডেমিক শিক্ষা শেষ করে প্রথমেই আইএফআইসি ব্যাংকের প্রবিশনারী কর্মকর্তা হিসেবে যোগদান করেন ২০০৪ সালে। আইএফআইসি ব্যাংকে চাকুরীকালীন সময়ে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদে চুড়ান্তভাবে নিয়োগের জন্য মনোনীত হন এবং একই সময়ে আরও দুটি বেসরকারি ব্যাংকের অফিসার পদে চাকুরির সুপারিশ প্রাপ্ত হয়েছিলেন।

এদিকে আইএফআইসি ব্যাংকে চাকরির পাশাপাশি পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) অধীনে বাংলাদেশে সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষায় বিভিন্ন ধাপে অংশ গ্রহণ করে যাচ্ছিলেন। বিসিএস পরীক্ষায় কৃতিত্তের সাথে উত্তীর্ণ হলে ২০০৫ সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তাঁকে বাংলাদেশ পুলিশ সার্ভিসে সহকারী পুলিশ সুপার পদে চাকুরির জন্য মনোনীত করেন। ব্যাংকের চাকুরীতে ইস্তফা দিয়ে তিনি ২০০৫ সালের ২ জুলাই দেশসেবার ব্রত নিয়ে পুলিশের চাকুরীতে যোগদান করেন।

২০১৯ সালের ২৪ শে জুন সিলেট জেলার পুলিশ সুপার পদে নিযুক্ত হন। এসপি মোহাম্মদ ফরিদ উদ্দিন আহমদ পিপিএম যোগদানের পর থেকেই সিলেট জেলার আইনশৃঙ্খলা রক্ষা ও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করেছেন এই অফিসার।