দোয়ারাবাজারে শিক্ষকের উপর হামলার ঘটনায় পিতা পুত্র গ্রেফতার Desk Desk News প্রকাশিত: ১১:১৬ অপরাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০২১ সিলকো ডেস্ক:- দোয়ারা বাজার উপজেলার হকনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফায়েল আহমেদ এর উপর হামলার ঘটনায় পিতা পুত্রকে গ্রেফতার করেছে পুলিশ। গত শনিবার (২৫ ডিসেম্বর) রাতে উপজেলার ১নং বাংলাবাজার ইউনিয়নের বাশতলা এলাকায় ওই প্রধান শিক্ষক সন্ত্রাসী হামলার শিকার হন। আহত তোফায়েল আহমেদ উপজেলার বাশতলা গ্রামের মৃত হাফেজ আলী আহমদের ছেলে ও হকনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বাংলাবাজার ইউনিয়নের বাশতলা গ্রামের আলাউদ্দিনের ছেলে অনিক মিয়া(২৫) ও মৃত.নশা খা’র ছেলে আলাউদ্দিন (৬০) কে গ্রেফতার করেছ পুলিশ। মামলা সুত্রে যানাযায়, গত শনিবার রাত ৮ টার দিকে বাশতলা গ্রামের আলাউদ্দিনের সাথে সামাজিক বিষয় নিয়ে হকনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফায়েল আহমেদের ততর্কবিতর্ক হলে স্থানীয় ভাবে মিমাংশা হয়। রাত সাড়ে ১০ টার দিকে হকনগর বাজার থেকে তোফায়েল আহমেদ তার নিজ বাড়িতে ফেরার পথে আলাউদ্দিনের বাড়ীর কাছে পৌছা মাত্র আলাউদ্দিনের হুকুমে তার পুত্র অনিক মিয়া তাকে ঘেরাও করে লাঠি দিয়ে পিটিয়ে মারাত্নক আহত করে উল্লাস করে পালিয়ে যায়। এলাকাবাসি আহত অবস্থায়উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভতি করা হয়েছে । এ বিষয়ে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) দেবদুলাল ধর জানান, প্রধান শিক্ষক তোফায়েল আহমেদ বাদী হয়ে ২জনকে আসামী করে মামলা দায়ের করে। মামলার প্রেক্ষিতে হামলাকারী ২ জনকে গ্রেফতার করে শুক্রবার দুপুরে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। উল্লেখ্য বৃহস্পতিবার দুপুরে উপজেলা সদরে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় দোয়ারাবাজার শাখার উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এসময় বক্তারা বলেন, হকনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফায়েল আহমদের ওপর সন্ত্রাসী হামলার সাথে জড়িত ব্যক্তিকে অবিলম্বে গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনতে হবে। এ নিয়ে গড়িমসি করা হলে উপজেলার শিক্ষক সমাজ তা মেনে নেবে না। এব্যাপারে দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বাশতলা গ্রামের আলাউদ্দিনের ছেলে অনিক মিয়া(২৫) ও মৃত.নশা খা’র ছেলে আলাউদ্দিন (৬০) কে আসামী করে একটি মামলা দায়ের করা হয়েছে।শিক্ষক তোফায়েল আহমেদ এর ওপর বর্বরোচিত হামলার ঘটনায় উপজেলাজুড়ে নিন্দার ঝড় বইছে। প্রধান শিক্ষক,সহকারি শিক্ষকদের বিভিন্ন সংগঠন এ ঘটনার তীব্র নিন্দা এবং দায়ীদের গ্রেফতার করে শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন।দায়ীদের গ্রেফতার করে শাস্তির আওতায় আনার দাবি করেন শিক্ষক সমাজ । এ হামলার এ ঘটনা অত্যন্ত ন্যক্কারজনক বলে উল্লেখ করেছেন। এ ঘটনার সঙ্গে জড়িতদের অবিলম্বে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা।প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষক সমিতি যৌথ বিবৃতিতে শিক্ষক নেতারা বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে শিক্ষকের ওপর এ ধরনের হামলা শিক্ষক সমাজকে আতঙ্কিত করেছে। SHARES সারাদেশ বিষয়: