টুকের গাঁও আদর্শ ক্লাব ভবনের নির্মাণকাজ শুরু

Desk Desk

News

প্রকাশিত: ১১:৩৫ অপরাহ্ণ, মার্চ ১৭, ২০২০

 

ষ্টাফ রিপোর্টারঃ-উত্তর সিলেটের ঐতিহ্যবাহী ক্রিড়া সংগঠন টুকের গাঁও আদর্শ ক্লাব ভবনের নির্মাণ কাজ আড়ম্ব করা হয়েছে।মঙ্গলবার (১৭ মার্চ) সকাল ১১ টার সময় উপজেলার টুকের বাজারস্থ মাঠ সংলগ্ন ক্লাবের নিজস্ব ভূমিতে এই নির্মাণ কাজ আরম্ব হয়।

টুকের গাঁও আদর্শ ক্লাবের সভাপতি রাইসুল ইসলাম রাজনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকির হোসেনের সঞ্চালনায় নির্মাণ কাজের উদ্বোধন করেন উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইয়াকুব আলী ।

এ সময় উপস্থিত ছিলেন টুকের গাঁও আদর্শ ক্লাবের প্রতিষ্টাতা সভাপতি ডা.ওয়াহিদ রেজা ও প্রতিষ্টাকালীন সাধারণ সম্পাদক জালাল আহমদ।

এছাড়াও দানিছ মিয়া উপস্থিত আনোয়ার হোসেন রবি,রফিকুল ইসলাম, মিজানুর রহমান সেলিম।বর্তমান কমিটির সহ সভাপতি সেলিম খন্দকার,কোষাধ্যক্ষ মনির হোসেন,ওবাইদুল ইসলাম, সইদুজ্জামান, মোর্শেদ আলম,হোসাইন আলী, আহসান হাবিব সহ ক্লাবের সাধারণ সদস্যরা।

সি/স-তা/ই